২১শে ফেব্রুয়ারী
২৬শে মার্চ
১৬ই ডিসেম্বর
এই তিনটা দিন এর তারিখ তো স্মৃতিতে স্থায়ী রূপ নেওয়ার কথা তাই না ?
বাংলাদেশের স্কুলে যারা পড়েছেন, ছোট থেকেই তা শিক্ষা দেওয়া হয় । তবে আজও কেন অনেকই তা জানেনা বা ভুলে গিয়েছে ।
আমি তো ভোলার চেষ্টা করলেও পারব না । যেমন আমার জন্ম দিন টি তেমনি আমার মাতৃভূমির ইতিহাস ।
পরীক্ষায় এসব নিয়ে আলোচনা বা প্রশ্নবান থাকতই ।
ফেবু বা ইউটিউবে দেখলাম কিছু সব আজব পথচলা উপস্থাপনা । যেখানে দেখা গেল স্কুল ছাত্র ছাত্রী, তরুন তরুনী । তাদের উদ্ভট উত্তর এসব দিন গুলি নিয়ে !
আগেও দেখেছি , আজও অন্য কিছু দেখতে গিয়ে চোখে পড়ল । রাগ, অভিমান, হাসি ৩ টাই টগবগ করছে ।
এমনকি বাচ্চাদের অভিভাবকরাও ভুলে করছে দেখে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


