somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

The Big Lebowski---কোয়েন ভাতৃদয়ের এক অসাধারণ সিনেমা

২২ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



Joel এবং Ethan Coen। যারা সিনেমা পাগল তারা অবশ্যই এদের নাম শুনে থাকবেন। সিনেমাপ্রেমীদের জন্য এই দুই ভাই একটার পর একটা অসাধারণ সিনেমা উপহার দিয়েছেন। খুবই দুঃখের সাথে জানাচ্ছি যে ১৯৯৮ সনে নির্মিত তাদের সেরা সিনেমাগুলোর মধ্যে অন্যতম সিনেমা The Big Lebowski এতোদিনে আমার দেখা হয়নি। দেখবো দেখবো করে দেখাই হয়নি। আজ দেখলাম। চমৎকার লেগেছে সিনেমাটি। এটি মূলত একটি crime comedy সিনেমা যেটার স্ক্রিপ্ট লেখা, পরিচালনা করা ও প্রযোজনা করা সবই Joel এবং Ethan Coen করেছেন। আমি জানি অনেক আগেই সিনেমাটি দেখা উচিত ছিল। যাই হউক শেষ-মেষতো দেখলামই তাই না। তাহলে আর সমস্যা কিসের? ছবিটিতে অভিনয় করেছে: Jeff Bridges, John Goodman, Julianne Moore, Steve Buscemi, David Huddleston, John Turturro, Philip Seymour Hoffman, Sam Elliott, Tara Reid, David Thewlis এবং Flea। ছবিটির সাউন্ডট্র্যাকের কাজ করে Carter Burwell যিনি কিনা Coen brothers এর অনেক সিনেমাতেই Composer হিসেবে কাজ করেছেন।



সিনেমাটি মূলত Jeffrey "The Dude" Lebowski কে নিয়ে যেটার চরিত্রে ছিলেন Jeff Bridges। Jeffrey "The Dude" Lebowski বসবাস করেন লস এ্যন্জেলেসে এবং সে একজন অলস প্রকৃতির মানুষ যে কিনা শুধু বোলিং খেলতে ভালবাসে। তার নামে আরেকজন আছেন যিনি বড়লোক মিলিনিয়ার কিন্তু দুষ্কৃতরা সেই বড়লোক Jeffrey Lebowski ভেবে ভুল পরিচয়ে তার ওপর আক্রমণ করে। "The Dude" পরে জানতে পারে যে তার নামে আরেকজন আছেন তার নামও একই। এরপর দুই Lebowskiর সাথে দেখা হয় এবং বড়লোক Lebowski "The Dude" Lebowski কে জানায় যে তার স্ত্রীকে অপহরণ করা হয়েছে এবং সে "The Dude" Lebowski কে দায়িত্ব দেয় সে যেন অপহরনকারীদের মুক্তিপন দিয়ে তার স্ত্রীকে ছাড়িয়ে আনে। ঘটনা ওখানেই ঘটে যখন "The Dude" Lebowskiর বন্ধু Walter Sobchak (John Goodman) সেই মুক্তিপনের টাকাটি রেখে দিতে চায়। এভাবেই ঘটান এগুতে থাকে। বেশ মজার ঘটনা একটার পর একটা ঘটতে থাকে।



একটি তথ্য জানানো দরকার সেটি হলো সিনেমাটি রিলিজ হবার পর তেমন খুব একটা নাম করতে পারিনি। সিনেমাটি নিয়ে বলতে গেলে অনেকে হতাশই হয়েছিল কিন্তু সময়ের সাথে সাথে সিনেমাটি জনপ্রিয়তা লাভ করতে থাকে এবং আমেরিকার লাইব্রেরী অব কংগ্রেস চলচ্চিত্রটিকে তাদের সংগ্রহে রেখেছে সিনেমাটির সাংস্কৃতিক, ঐতিহাসিক, নান্দনিক তাৎপর্যের জন্য।

আমাকে যদি স্কোর দিতেই হয় তাহলে আমি ১০ এ ৮.৫ দেব। আপনারা যারা এখনো দেখেননি সিনেমাটি দেখুন। আশা করি ভালই লাগবে।

সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৩৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

গোকুলে বাড়িছে সে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৪

গোকুলে বাড়িছে সে

পরিস্থিতি যতই ঘোলাটে হচ্ছে, ততই স্পষ্ট হয়ে উঠছে- ক্ষমতার অন্দরমহলে অস্বস্তি বাড়ছে। একের পর এক বক্তব্য, ভিডিওবার্তা, ব্যাখ্যা-বিশ্লেষণ দেখে মানুষের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগছে- এত অস্থিরতার কারণ... ...বাকিটুকু পড়ুন

আর্কাইভ থেকে: ফেলে আসা এক সড়কের কথা

লিখেছেন অর্ক, ২৩ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:১৫



ফেলে আসা এক সড়কের কথা মনে পড়ে। হলুদ নিয়ন বাতির ম্লানাভ সন্ধ্যেবেলা। পলেস্তারা খসা বয়োজীর্ণ দেয়াল। দুয়েকটি রিক্সা। সিটের ’পর পা তুলে আঁটোসাটো ঝিমানো চালক। খেলা শেষে ঘরে ফেরা... ...বাকিটুকু পড়ুন

কোথাও একটা ভুল হচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৪২

একটা ছোট নৌকা পাল তুলে পাড়ি দিচ্ছে-
অনন্ত নক্ষত্রবীথি।
পেরিয়ে যাচ্ছে- গ্রহ নক্ষত্র, মহাজাগতিক উল্কা।
দূরে কোথাও সংঘর্ষ হচ্ছে।
ধীর, অতি ধীর তার গতি। নৌকায় কয়েকজন মানুষ!
একটি শিশু,... ...বাকিটুকু পড়ুন

নিদারাবাদ থেকে মাছুয়াপাড়া

লিখেছেন হাসান মাহবুব, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৫৫

আপনার সবচেয়ে অপছন্দের খাবার হচ্ছে শুকর। শুধু অপছন্দের না, এটা আপনি ঘৃণাও করেন। কিন্তু আপনার পাশে বসে সবাই শুকর খায়। যে পাতিলে শুকর রান্না করা হয়, সেই পাতিলেই আপনার জন্যে... ...বাকিটুকু পড়ুন

×