somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন প্রতিবন্ধী রিক্সা চালকের ধুসর গল্প

০২ রা জুলাই, ২০১৬ রাত ১১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ছবির এই লোকটির নাম নুরুল্লাহ। পেশায় একজন রিক্সা চালক। লোকটির বাম হাত এবং ডান পা নেই। জীবন যুদ্ধে হার না মানা এই লোকটি বলতে গেলে একেবারেই পঙ্গু। পাশেই যে মেয়েটি সে তারই ছয় বছরের মেয়ে যার এক পা নেই এবং জন্মের পর থেকেই কোন কথা বলতে পারে না মানে শারীরিক প্রতিবন্দী। জীবন যুদ্ধে হার না মানা এই লোকটি একসময় মাদ্রায় পড়তো। বাড়ি জামাল পুরের মালন্দা নামক কোন স্থানে। মাদ্রাসার প্রাথমিক পর্ব শেষ করে যখন হাফেজ হওয়ার জন্য সময়ের অপেক্ষা করছিলো ঠিক তখনই তার জীবনে নেমে আসে এক ভয়াবহ দুর্ঘটনা! নীলক্ষেত গাউছুল আজমে সন্ধার পর যখন আড্ডা দিচ্ছিলাম ঠিক তখনই এই রিক্সা চালক কে আমার চোখে পড়লো। আমার ই এক বন্ধু ওকে কিছু টাকা দেবে বলে ডেকে নেয়। সেই সময় নুরুল্লাহর মুখ থেকে শুনলাম তার জীবন কাহিনী।
জামাল পুরের কোন এক ট্রেন এক্সিডেন্ট এ তার এক হাত ও একপা কাটা পড়ে। তার স্বপ্ন ছিলো অনেক বড় হওয়ার। কিন্তু সেই স্বপ্ন তার ধূসর করে দেয় একটা ট্রেন এক্সিডেন্ট! অসচ্ছল পরিবারে জন্ম নেয়া কোন ছেলে স্বপ্ন ও পুরন হয় না সেটা নুরুল্লাহ একটি জলজ্যান্ত প্রমান। দির্ঘ দিন হাতপাতালে কাতরাতে কাতরাতে কোন ভাবে বেঁচে যায় নুরুল্লা। নিয়তির নিষ্ঠুরতা যে কতটা ভয়াবহ তা টের পেতে থাকে এই নুরুল্লাহ। পেটে দুবেলা খাবার না জুটলে কোন মানুষ বেসি দিন বেঁচে থাকতে পারে না তােই একটু সুস্থ হয়েই এক হাত আর এক পা নিয়ে নেমে পড়ে জীবনের নতুন এক যুদ্ধে যেখানে ওকে সহযোগিতা করার মত কেউ ছিলো না। এক বেলা ঠিকমত পেটে ভাব জুটানোর জন্য এক হাত আর এক পা নিয়েই ধরে বসে রিক্সার হাতল! তবুও কারো কাছে হাত পাতেনি। এটা দশ বছর আগের ঘটনা।
এরই মাঝে নুরুল্লাহ বিয়ে করেন। নিজে পড়ালেখা করে মানুষ হতে পারেনি বলে নিজের সন্তানকে মানুষের মত মানুষ করে গড়ে তুলবে এই প্রত্যাশায় বিয়ের পর তার ঘরে একটা সন্তান কামনা করে। স্বপ্ন তার সন্তান কে মানুষ করে গড়ে তুলবে। কিন্তু ভাগ্য আর নিয়তি তাকে নিয়ে আবার নতুন দুস্বপ্নে জাল বোনে। তার একটি প্রতিবন্ধি সন্তান জন্ম নেয়! সব স্বপ্নই যেনো ভেঙ্গে চুরে শেষ হয়ে যায় আবার। নিয়তি কতটা নিষ্ঠুর তা নুরুল্লাহ হাড়ে হাড়ে টের পায়। তার মেয়েটি জন্মের পর থেকেই কথা বলতে পারে না এবং মেয়ের এক পা নেই!
নুরুল্লাহ সব কিছু মেনে নিয়েই আবার রিক্সার হাতল ধরে বউ সন্তানদের খাবার জোটাতে শুরু করে জীবনের আর এক নতুন যুদ্ধ। জীবনের এত ট্রাজেডির পর ও নুরুল্লাহ সে ভাবে কারো কাছে হাত পাতেনি। এক হাত আর এক পা দিয়ে সে এখনো রিক্সার হাতল ধরে সংসার আর বউ বাচ্চা কে কোন ভাবে দুবেলা দুমুঠো ভাত মুখে তুলে দেয়। কিন্তু জীবনের এটাই কি শেষ কথা!?
ঢাকার রাস্তায় চলতে গেলে আপনার চোখে পড়বে অসংখ্য ভিক্ষুক যারা সুস্থ এবং স্বাভাবিক মানুষ। কর্ম করে খুব ভালোভাবে জীবন চালাতে পারে। এই মানুষ গুলো সাথে যখন আমি নুরুল্লাহ কে মেলাতে যায় তখন ঘৃনা হয় ওই সব ভিক্ষুকদের প্রতি আর ঘৃনা হয় নিয়তির এই নিষ্ঠুরতাকে।
একটা মানুষের জীবন কি এখানেই সীমাবন্ধ থাকবে। মানুষ হিসেবে তার কি আর কোন চাহিদা থাকতে পারে না! শত কষ্ট আর লজ্জায় কখনো কারো কাছে হাত পাতেনি এই নুরুল্লাহ কিন্তু একমাত্র নুরুল্লাই জানে কি কষ্ট করে তার সংসার চলে, কি মানবেতর জীবন যাপন করে একজন হাত পা বিহিন এই রিক্সা চালক। আপনি কি কখনো খবর রাখেন এইসব মানুষ কি ভাকে বেঁচে থাকে!? মানুষ হিসেবে কি আপনি আপনার দায়িত্ব ঠিক ভাবে পালন করেন কখনো? জীবন যুদ্ধে হার না মানা এই রিক্সা চালক নুরুল্লাকে সহযোগীতা করা কি আমাদের দায়িত্ব নয়!
01952210185 এই নাম্বারটি নুরুল্লাহ’র। যে মানুষটি শারীরিক প্রতিবন্ধী হয়েও কারো কাছে লজ্জায় কারে কাছে হাত পাতে না সেই মানুষটিকে সহযোগিতা করা কি আপনার দায়িত্ব নয়? যদি কারো মনে দয়া হয় তাহলে এই নাম্বারে যোগাযোগ করে তার পাশে দাড়ানোর অনুরোধ টুক রাখছি।
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১৬ রাত ১১:৪৩
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×