সুলতান মাহমুদ ফেরদৌসীকে শাহনামা লেখার দায়িত্ব দিয়ে তাঁর অর্থমন্ত্রী খাজা হোসেনকে বলে দিলেন প্রতি এক হাজার শ্লোকের জন্যে কবিকে এক হাজার স্বর্ণমুদ্রা দিয়ে দিতে ৷ তার মানে প্রতিটি শ্লোকের মূল্য দাঁড়ালো এক স্বর্ণমুদ্রা ৷ কবি তো ভীষণ খুশি হয়ে গেলেন ৷ তিনি যে এলাকায় বাস করতেন, সেখানে পানির প্রচণ্ড অভাব ছিলো ৷ তাঁর বহুদিনের ইচ্ছে ছিলো সে এলাকায় একটা খাল কাটাবেন ৷ কিন্তু পয়সার অভাবে পারেন নি ৷ সুলতানের ঘোষণা শুনে তাই মনে মনে ভাবলেন, মুদ্রাগুলো ভেঙ্গে ভেঙ্গে না নিয়ে একসাথে নেবেন ৷ সেজন্যে রাজকোষেই জমা রেখে দিলেন স্বর্ণমুদ্রাগুলো, ৩০ বছর পর ৬০ হাজার শ্লোকে যখন তার শাহনামা রচনা শেষ হলো, তখন তিনি তাঁর প্রাপ্য বুঝে নিতে গেলেন ৷ কিন্তু দুঃখজনকভাবে তখন তাঁকে রৌপ্যমুদ্রা দেয়া হলো ৷ কবি মনের দুঃখে ঐমুদ্রা গ্রহণ না করেই ফিরে এলেন তূসে ৷ বাদশাহ পরে তাঁর ভুল বুঝতে পেরে ৬০ হাজার স্বর্ণমূদ্রা কবির খেদমতে পাঠিয়ে দিলেন ৷ বাদশাহর লোকজন স্বর্ণমুদ্রা নিয়ে তাঁর বাড়ীতে পৌঁছে দেখেন, কষ্টবুকে লালন করেই কবি ইহকাল ত্যাগ করেছেন ৷ কে জানে, ফেরদৌসী হয়তো তাঁর প্রকৃত গন্তব্য ফেরদৌসেই পৌঁছে গেছেন ৷ কোন কোন মৃত্যু অমরত্বে প্রবেশের দরোজা খুলে দেয় ৷ কবি ফেরদৌসী সেই দরজা পার হয়েছেন ৷ মৃত্যু তাই তাঁকে অমর করে তুলেছে ৷ তাঁর এই সমাধিসৌধে সেজন্যেই আজ এত জনসমাবেশ, এত শ্রদ্ধার অর্ঘ নিবেদন ৷ ফেরদৌসীর মৃত্যুর পর শাহনামা হয়ে উঠেছে আরো বেশী প্রাণময় ৷ পৃথিবীব্যাপী আখ্যানকাব্যের যে জোয়ার এসেছিল প্রাক-আধুনিক যুগে, সে জোয়ারের উৎস হলো শাহনামা ৷ লাইলী-মজনু , শিরি-ফরহাদ, সোহরাব-রুস্তম প্রভৃতি কাহিণী কাব্যের মূল উপাদান শাহনামা থেকেই উৎসারিত ৷ ভিক্টোর হুগো নামের বিখ্যাত সাহিত্যিকের লেখকজীবন শাহনামার আলোয় আলোকিত ছিলো ৷
আলোচিত ব্লগ
২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন
৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন
বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!
পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন
পুরানো সেই দিনের কথা ....

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।