একটি পরিষ্কার ও সুন্দর দেশ চাই
০৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমরা কথাই কথাই ডিজিটাল বাংলাদেশ বলি নিজেদেরকে, অথচ এখানে পথে বের হলেই ময়লার স্তূপ সর্বত্র বিচরণ করে যেখানে সেখানে। খুব বেশিদিন আগে না এইতো এক বছর হল আমি অনার্স শেষ করেছি। বেসরকারী এক বিশ্ববিদ্যালয়ে পড়েছি। আমাদের জি.ই.ডী নামে কিছু কোর্স ছিল,সেখানে পরিবেশ পরিচিতি আমাকে পড়তে হয়েছি। আমাদের ক্লাস নিতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিচিতি বিভাগের এর শিক্ষক রফিক। উনার কথা এ জন্যই বলা আরা যাই হোক লোকটার জন্য আজ আমি একটা ভাল অভ্যাস শিখেছি। অভ্যাসটা হল যেখানে সেখানে ময়লা না ফেলা। আমি এখন কোথাও অপ্রয়োজনীয় জিনিস ফেলতেই পারি না বরং সঙ্গে করে নিয়ে আসি বাসায় যতক্ষণ পর্যন্ত ডাস্টবিন না পাই। আমি মনে করি আমাদের প্রত্যেককেই এ অভ্যাস রপ্ত করা উচিৎ। ছোটবেলা থেকেই সকলকে শিক্ষা দিতে হবে যে এভাবে অন্যত্র ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলা। আমাদের সচেতনতাই আমাদের সুন্দর একটা নগরী দিতে পারে। অনেকেই জানালা দিয়ে,বারান্দা দিয়ে,অলিতে গলিতে ময়লা ফেলে যা একজন ভদ্র লোকের বৈশিষ্ঠ্য না। এভাবেই দিনে দিনে আমদের পরিবেশ বসবাসের অযোগ্য হয়ে পরছে। সাথে সাথে আমরা উন্নত বিশ্বের কাছে ছোট হয়ে পরছি। পর্যটনদের দিকে আকর্ষণের জন্য আমাদের এ নগরিকে পরিস্কার,সুন্দর আর দুর্গন্ধমুক্ত করতে হবে। আমাদের আজ এ মুহূর্ত থেকেই শপথ নিতে হবে যে আমি আর যেখানে সেখানে ময়লা ফেলব না।
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কুর্মিটোলায় বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার ডিফেন্স কমান্ড সেন্টার। চব্বিশ ঘণ্টা সতর্ক থাকতে হয় এই আধুনিক কন্ট্রোল রুমে। রাত তখন ২টা ৪৭ মিনিট।
হঠাৎ করেই দক্ষিণ-পূর্ব দিক থেকে সেন্টমার্টিনের আকাশসীমায় এমার্জেন্সি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজসোহান, ২৭ শে জুলাই, ২০২৬ দুপুর ২:৫৭

আমার দাদা মাটিতে টানা দাগ পার হতে পারতেন না।
কথাটা যত সহজে লিখে ফেললাম, ব্যাপারটা তত সহজ না। দড়ি পার হতেন। বাঁশ পার হতেন। ক্ষেতের আইল, হালের ফালে ওল্টানো মাটি, সাঁকো,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৭ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:৪৬

একজন শ্রেষ্ঠ শিক্ষকের মর্যাদা কয়েক সেকেন্ডের একটি ভিডিওতে মাপা যায় না...
বিউটি রাণী পালঃ ২০২৬ সালে সিলেট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে স্বীকৃতি পেয়েছেন। একটি জেলার শ্রেষ্ঠ শিক্ষক হওয়া...
...বাকিটুকু পড়ুন
ভোর হওয়ার আগেই পাখিরা বুঝে গিয়েছিল, আজকের সকালটা অন্য রকম। কুয়াশার বদলে বাতাসে ভাসছে ডিজেলের গন্ধ। শিশিরের শব্দকে ঢেকে দিচ্ছে করাতের দাঁতের চিৎকার। সূর্য তখনও পুরোপুরি ওঠেনি, কিন্তু মানুষের লোহার... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
ঢাকার লোক, ২৭ শে জুলাই, ২০২৬ রাত ৯:৩৪
গত সপ্তাহে এক আত্মীয়র বিয়েতে গিয়েছিলাম। কনে বাংলাদেশী বাবা মার আমেরিকায় জন্ম নেয়া বাঙালি, বর সাদা আমেরিকান। সমবয়সী, দুজনের বয়সই বাইশ বছরের মত। বর ইসলাম গ্রহণ করেছে দুই... ...বাকিটুকু পড়ুন