বিছানায় শুয়ে ভোর তখন ছটা বাজে। চারিদিকে খুব চিৎকার চেঁচামেচি শুনছি। এত সকালে ঘুমটা ভেঙ্গে গেল আমার উফ! ঘুম ঘুম চোখে বিছানা থেকে উঠে বারান্দাই যেতে দেখি অনেক মানুষ আমাদের বাসার ঠিক পাসে এসে হাজির। বেপারটা বুজা বাকি রইল না আমার। বাসার ঠিক পাসে একটা বাড়িতে প্রায় চোর আসত। এই নিয়ে অনেক চুরি হয়েছে কিন্তু কোনদিন চোরটাকে ধরা যায়নি। কিন্তু সেদিন চোরটাকে অর্ধন্যাংটা অবস্থায় ছাদে ঘুমিয়ে থাকতে দেখা যায়। তার নাকি শরীর খারাপ লাগছিল তাই চুরি করে ঘুমিয়ে গিয়েছিল। কি বীভৎস লাগছিল তাকে, এভাবে আমাকে দেখতে হবে কল্পনা করি নাই। পাড়ায় লোকজন হৈচৈ করতে করতে তাকে নামাল। লুঙ্গির পিছন থেকে মানিব্যাগ, দুটা মোবাইল বের করা হল। অতপর রাম ধোলাই দেওয়া শুরু করল সবাই। অদ্ভুত! চোরটার কোন সাড়াশব্দ নেই, একবার বোলও না ওরে বাবা আমাকে ছেড়ে দাও। মাঝ বয়সী লোকটি চুপচাপ মার খেয়ে গেল। সে দৃশ্য আর আমি দাঁড়িয়ে দেখতে না পারায় ঘরে চলে এলাম। লোকটা চোর, চুরি করেছে অন্যায় জানি... তবু কেন যে আমার তাকে সাহায্য করতে ইচ্ছে হল বুঝতে পারলাম না। মানুষের মন এক বিস্ময়কর জগৎ। এই মনে কখন কি যে ভর করে বলা মুশকিল।
আলোচিত ব্লগ
ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।