somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আব্দুল্লাহ্ আল মামুন
আমার লেখা আপনাদের কথার সাথে মিলবেনা এটাই সত্য। কারন কেউতো একজন থাকা চাই যে আলাদা ভাবে দুনিয়াকে দেখবে। আপনি পজিটিভ ভাবে আমার লেখা পড়লে আপনাকে স্বাগতম। আর নেগেটিভ ভাবনা নিয়ে পড়লে আমার কিছু করার নাই। ভালো চিন্তা করুন। দেশ, জাতি, আর ধর্মকে ভালোবাসুন।

আমার দিনলিপি

১৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১) যাদের এলাকায় পার্ক, চিড়িয়াখানা, বিনোদনের জায়গা কম, তাহারা রেল লাইনের উপরে হাটে। এই কথাটা এইজন্য বলছি কারন আমিও একসময় রেল লাইনের পাশেই বাস করতাম। যাদের বাড়ি রেল লাইনের আশেপাশে তাদের পার্ক হল রেললাইন। আর সেটা যদি হয় কোন নদীর উপর রেলের সেতু।সেটাতো একের উপর দুই। সবাই আমরা ওই রেললাইনে বসে থাকতাম।

২) অনেক প্রেমিক প্রেমিকা আছে তাদের জন্য রেল লাইনটা একটা প্রেম করার উত্তম জায়গা। রেল লাইনে বসে থাকে আর বাদাম চাবাইয়া খায়।

৩) চট্রগ্রামের পথে আজ এইখানে নতুন লাইন হচ্ছে। নতুন লাইনের জন্য নতুন মাটি ভরা হয়েছে। রাস্তার কাজ চলছে। এইখানে অনেকে ক্রিকেট খেলা জমিয়ে দিয়েছে। তাহাদের জন্য এটা ক্রিকেট মাঠ৷


৪) আমার একটা বদ অভ্যাস আছে৷ তবে এটা সবসময় প্রকাশ পায়না। আজ কেন জানি প্রকাশ পেলো । এক কাপ কফি, নিয়েছি, আর একটা বার্গার, সাথে পানি। কারন আমার কাছে পানি নাই৷ বাসায় আপু বলেছিলো, পানি নিয়ে যেয়ো। আনতে ভুলে গিয়েছি। সমস্যা ওইটা না । সমস্যা হল আমি কিছু কিছু সময় বাম হাতে কাজ করি। মানে একেবারে বাহাতি লোকদের মতো। আজকে একেবারে এমন হল যে বা হাতে বার্গার খাচ্ছি। কফি পান করছি। তো দেখি পাশের এক লোক আমার কাজ গুলো দেখে, হয়তো অবাক হয়েছে৷ এমন কেন করছি, বাম হাতে কেউ,? আসলে সমস্যা ওইটা না৷ অনেকে এটাকে খারাপ নজরে দেখে, কিন্তু অনেক দেশেই মানুষ বাম হাতে লিখে, এটি সমস্যা না। তবে আমার মনে হয় আমি দুই হাতেই পারি, কোন কাজ করতে । যদিও আমার হাতের লেখা খুব খারাপ।




৫) পিছনের ছিটে একটা দম্পতি। সাথে ছোট শিশু। উচ্চ আওয়াজ করে কান্না করে। বাবা মা কেউ থামাতে পারছেনা। সবাই সেদিকে তাকিয়ে দেখছে৷ ঘুম নাই।।আসলে এই সংসারে মানুষের অনেক দায়িত্ব। মা বাবার দায়িত্ব, স্ত্রী স্বামীর দায়িত্ব, ভালো স্বামী, ভালো স্ত্রী হওয়ার দায়িত্ব, অনেক কিছু।
এজন্যই হয়তো অনেক মনিষী বিয়ে করেনি৷ তারা বিয়েকে ভয় পেতো? আচ্ছা তাদের কে যদি প্রশ্ন করা হয়, আচ্ছা তারাও বিয়েকে ভয় পেতেন? তাহলে যদি উত্তর হ্যা হয়৷ তাহলে বুঝা যাবে বিয়েটা যুদ্ধের চাইতেও ভয়ানক । এই কাজ অনেকেই করতে চায়না । প্রেম সবাই করতে চায়, বিয়ে সবাই করতে চায়না।
৬) আমাদের আজকের তরুণদের অনেকের মাঝেই বিয়ে নিয়ে খুব ভীতি কাজ করে৷ অনেক কারন ও আছে এর জন্য। আজকের বিয়ে গুলো স্থায়ী না হওয়া, সব সংসারে কলহ, অশান্তি এসবের কারনে। অনেকে নানান ধরনের ভীতি নিয়ে বড় হয় এই সমাজে। আর এই সমাজ তাকে ছাড়ে না। তাকে সেই কর্ম সাধন করতে বাধ্য করায়। আর এই সমাজ ই তার মনে ভয় প্রবেশ করিয়ে দেয়।









৭) আমাদের সমাজ এখন ধনতান্ত্রিক হয়ে গেছে। ধনতন্ত্র মানুষের মেধা, মানসিকতা, বিবেক সব কিনে নিয়েছে। আমি নিজেও সেই বাজারের একটা কম দামি পণ্য। মানুষের বিবেক বিবেচনা বিচার, শাসন সব বিক্রি হয়ে গেছে। মানুষ ব্যাক্তিগত ভাবে ডিপ্রেশনের শিকার । অনেক ছেলে মেয়ে ভালো ভার্সিটি, মেডিকেল কলেজে পড়ে, ভাবে তার জীবন উজ্জ্বল হয়ে যাবে। আর সেই বালক বালিকা যখন আত্মহত্যা করে। তার চাইতে দুঃখজনক আর কি হতে পারে৷ আর বেশিরভাগ লোক এই ট্রেনের লাইনে আত্মহত্যা করতে আসে। আমি দেখেছি এমন ঘটনা

৮) মানুষের জীননে চাহিদা অনেক। আর এই চাহিদা যখন অন্য কেউ ঠিক করে দেয়। আর সে কি ভোগ করবে৷ কত টাকায় ভোগ করবে, কি কেন ভোগ করবে। তখন সেটা ভোগবাদি সমাজে পরিণত হয়। আর আমার মতে ভোগবাদি সমাজের বেশির ভাগ মানুষ জানেনা সে কেন? কার পিছনে ছুটে মরে যাচ্ছে।

ভোগবাদি সমাজের একজন ই শক্তিশালী সে হচ্ছে সম্পদ। কে কাকে মারবে, কখন মারবে, কেন মারবে, তার কোন হিসাব নাই। সম্পদ চাই সবার৷
৯) আমার বাম ডান ওই অভ্যাসের মতো সমাজেও মানুষ এখন মাঝে মাঝেই বাম হাতের কামাই খেয়ে থাকে৷ তারা অফিসে ঘুষকে একটা হালাল আর সুন্দর নাম দিয়েছে হাদিয়া৷ ভোগবাদি আর ধনতান্ত্রিক এই সমাজে সুদ, ঘুষ এখন কোন বেপার না৷ আর এর কারন হল সবার মন চায় ভোগ করতে৷ উত্তম পণ্য ভোগ করতে। সম্পদের মালিক হতে চায় সবাই। তাই শিক্ষাটা সার্টিফিকেটে বন্দি হয়ে গেছে ।
ধার্মিক লোকেরা বলে আমি ধার্মিক, মানবাধিকার কর্মী বলে আমি মানবাধিকার রক্ষা করছি। সবার মূল লক্ষ্য একটাই ভোগবাদী এ সমাজে
নিজেকে সবার উপরে রাখা।





(বি দ্রঃ ++ ছবি গুলোর সৃষ্টি এই অধমের)

সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৬
৪টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯



৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

×