somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আব্দুল্লাহ্ আল মামুন
আমার লেখা আপনাদের কথার সাথে মিলবেনা এটাই সত্য। কারন কেউতো একজন থাকা চাই যে আলাদা ভাবে দুনিয়াকে দেখবে। আপনি পজিটিভ ভাবে আমার লেখা পড়লে আপনাকে স্বাগতম। আর নেগেটিভ ভাবনা নিয়ে পড়লে আমার কিছু করার নাই। ভালো চিন্তা করুন। দেশ, জাতি, আর ধর্মকে ভালোবাসুন।

কেউ কোথাও নেই

১৯ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




কেউ কোথাও নেই
====

কেউ কোথাও নেই,
মানুষ শূন্য রাস্তা,
কাকের ডাক, আর কুকুরের ঘেউ ঘেউ।

রাত্রে যে মানুষ গুলো,
চায়ের দোকানে দিতো আড্ডা,
তাদের দেখা নাই,
বাতাসের শব্দ ভেসে আসে কানে।



রাত দিন সব একাকার।
যে শহরে মানুষের মিছিল চলতো,
কর্মজীবি মানুষ ছুটেছে কর্মের সন্ধানে।
সেখানে আজ শুধুই শূন্যতা।
চারদিকে বাতাসের ক্রন্দন ,


তুমি কি রোম আর নিউইয়র্ক দেখেছ?
দেখেছ সেখানে মানুষের ভীড় আর নেই।
দেখেছ কি ফরাসীর বন্দর এখন শূন্য ।

দেখেছ কি মানুষের কোলাহল নাই বন্দরে।
সমুদ্র স্নানে গেছে ছোট হরিণ ছানা ।
বানর আর হাসে রা শহরে হেটে বেড়াচ্ছে।


চারদিকে কেউ নেই।
মানুষ ভয়ে সব পালিয়েছে ঘরে।
সমুদ্রের ডলফিন গুলো এতোদিনে তীরে এলো।
আমাদের অত্যাচারে যারা দূরে দূরে ছিলো এতোদিন।



কোথাও কেউ নাই।
শূন্য এই নগরে, ক্ষুধার্ত কুকুর হাটে।
বন্য প্রাণী বসে আছে ভেনিসের ঘাটে।


আমাদের সময় খুব ভয়ংকর,
ভীতু হয়ে আছে মানুষের অন্তর।
কোথাও কেউ নেই।


প্রিয়া তুমি ভালো আছ তো?
তোমার শহরে কি ট্রেন গাড়ি চলে?
সেখানে কি এখনো যানজট হয়।
যানজটে ছোট খুকি কি এখনো আসে
হাতে তার এক ঝাঁক লাল গোলাপ।

খুকির মায়ের অসুখ,
বাবা তার সেই কবে চলে গেছে দূরে।
মনে আছে সেই খুকির কথা,
সে কি এখনো আসে, ফুল হাতে?


প্রিয়া , তুমি কেমন আছ?
তুমি কি এখনো ফুল কিনতে সেখানে যাও?

নাকি তুমিও আমার মতো।
ঘর বন্দী জীবনকে করেছ আপন।


জান প্রিয়া, কত শত বন্দর , শহর।
কোথাও আজ লোকের ভীড় নেই।
জনশূন্য সব নগরী ।

তুমি কি হিমালয় দেখতে যাবে?
জানো ভারতের পাঞ্জাব থেকে উঁকি দিলে
হিমালয় যাবে দেখা,
কোথাও কোন বায়ু দূষণ নেই।
তাই আজ প্রকৃতি শান্ত ।


প্রিয়া, তোমার শহরে কি আমার ঠাই হবে?.
আমি কি আসবো তোমার শহরে?


ফুটবল মাঠে খেলোয়াড় নেই,
ফাঁকা মাঠে পিঁপড়েদের অলস দিন কাটে।
বার্সেলোনার শহর এখন ফাঁকা ।
জানো প্রিয়া , কোথাও কেউ নেই।
সবাই ঘরে আছে বন্দী।

ভেনিসের বন্দর শূন্য একা।
আর রেসের মাঠে গাড়ি আর ছুটে না।
সবাই ঘরে বসে আছে একা।
প্রিয়া তুমি কি দেখতে যাবে?

তুমি কি মানবতার সেবা করতে চাও?
তাহলে ঘরে থাকো,
এটাই এখন উত্তম হবে তোমার জন্য।





তুমি কি দেখেছ প্রিয়া?
কতো দর্শক ছিলো এই সব মাঠে।
এই সব সমুদ্র বন্দরে , বাজারে।
আজ কেউ নেই, সবই শূন্য ।

তুমি কি দেখেছ ?
তাজমহল এখন একা দাঁড়িয়ে আছে।
সেখানে কত প্রেমিকের ভীড় ছিল গতকাল।


তুমি কি দেখেছ?
মাঠে শালিকের ছানা করছে খেলা।
তুমি কি দেখোনি?
এখানে নদীর ধারে, শহরের ওই পার্কে।
কত মানুষের আড্ডা হতো এখানে।
কত প্রেমিক প্রেমিকার দল বসে ছিল এইখানে।

আজ তারা নেই,
কোথাও কেউ নেই , ।



এই মাঠে, গতবছর এই বৈশাখে।
বৈশাখী মেলা বসেছিল, মনে আছে প্রিয়া?
কত মানুষের মিলন মেলা হয়েছিল এই মাঠে।
কত খোকাখুকু এসেছিল মেলায়।

মনে আছে প্রিয়া?
তুমি একটা লাল শাড়ি পড়েছিলে।
আজ সেই মাঠ জনশূন্য।
মেলা নেই, নেই কোলাহল ।
নেই ভেঁপু বাঁশি, শিশুদের চেঁচাচেচি।
কোথাও কেউ নেই।


এই বৈশাখে, পান্তা ইলিশ ছিলোনা।
ছিলেনা তুমি, ছিলনা তোমার স্পর্শ
লাল শাড়ি ছিলোনা তোমার পরনে।
আজ নেই সেই ছোট ফুল বিক্রেতা খুকি।
নেই এই শহরের যানজট,


চারদিকে ফাঁকা, আর হাহাকার,
ইতালি, ফ্রান্স, আমেরিকা, জার্মান,
লাশের গাড়িতে ছেয়ে গেছে গোরস্থান।
মানুষের মৃত্যুতে লাশের মিছিলে,



কোথাও কেউ নেই, শুধু শূন্যতা।
আর ভীত মানুষের হাহাকার।





















সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০২০ রাত ৯:২১
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

একাত্তর বাঙালির অভিজ্ঞতা এবং গর্জিয়াস প্রকাশনা উৎসব

লিখেছেন রোকসানা লেইস, ০৯ ই মে, ২০২৬ সকাল ৯:১৭


পহেলা মে বিকেলে একটি আমন্ত্রণ ছিল। অনুষ্ঠানটি ছিল বই প্রকাশনার। এই আয়োজনটি শুরু হয়েছিল বলা যায় এক বছর আগে। যখন একটি লেখা দেওয়ার আমন্ত্রণ এসেছিল। লেখাটি ছিল বিদেশের জীবনযাপনের... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই মে, ২০২৬ দুপুর ১:৪৪



কথা হচ্ছিলো একজন আর্ট সমঝদার মানুষের সাথে। তিনি আক্ষেপ করে বলছিলেন, জীবিতবস্থায় আমাদের দেশে আর্টিস্টদের দাম দেওয়া হয় না। আমাদের দেশের নামকরা অনেক চিত্র শিল্পী ছিলেন, যারা জীবিতবস্থায়... ...বাকিটুকু পড়ুন

মানুষ মারা যাবার পর আবার পৃথিবীতে আসবে?

লিখেছেন রাজীব নুর, ০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১০



আমার মনে হয়, আমরা শেষ জামানায় পৌছে গেছি।
পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে খুব শ্রীঘই। চারিদিকে অনাচার হচ্ছে। মানুষের শরম লজ্জা নাই হয়ে গেছে। পতিতারা সামনে এসে, সে... ...বাকিটুকু পড়ুন

×