somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আব্দুল্লাহ্ আল মামুন
আমার লেখা আপনাদের কথার সাথে মিলবেনা এটাই সত্য। কারন কেউতো একজন থাকা চাই যে আলাদা ভাবে দুনিয়াকে দেখবে। আপনি পজিটিভ ভাবে আমার লেখা পড়লে আপনাকে স্বাগতম। আর নেগেটিভ ভাবনা নিয়ে পড়লে আমার কিছু করার নাই। ভালো চিন্তা করুন। দেশ, জাতি, আর ধর্মকে ভালোবাসুন।

,আমি তোমার ঠোঁটে প্রেম খুঁজেছি

২৯ শে মে, ২০২০ রাত ২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমি তোমার ঠোঁটে প্রেম খুঁজেছি
- আব্দুল্লাহ্ আল মামুন



কবিরা বলে,তোমার গোলাপী ঠোঁটে প্রেম আছে।


আমি তোমার কালো ঠোঁটে ভ্রমর দেখেছি।
আমি তোমার কালো ঠোঁটে,
হাজার বছরের তৃষ্ণা দেখেছি,
দেখেছি সজীব বিশুদ্ধ প্রেম।


কবিরা মিথ্যা উপমা দিয়ে,
কবিতা লিখেছে হাজারে হাজার।
আর সে সকল কবিতা,মিথ্যা প্রমাণিত হয়েছে।
আর বাস্তবতা হারিয়েছে তোমাকে।


আমি তোমার কালো কেশে,
সমুদ্র দেখেছি, দেখেছি আমার আমাকে।


আমি তোমার কালো ঠোঁটে,
খুঁজে পেয়েছি হাজারো কবিতার প্রেম।
আর ডুবুরি র মতো ডুব দিয়েছি সে ঠোঁটে।
আর মেখেছি সে প্রেম আমার সারা দেহে।
আর মাতাল হয়েছি, যে নেশা ছাড়েনি কোনদিন।


আমি তোমার কালো ঠোঁটে,
মরু কবির কবিতা দেখেছি।
দেখেছি পিপাসিত কবিদের আর্তনাদ।
আর আমি স্বাদ নিয়েছি বিষের।


আমি তোমার কালো ঠোঁটে,
আবেগ দেখেছি, ক্লান্তি দেখেছি।
দেখেছি প্রেমের স্পর্শে জেগে উঠা মানবতা।


আমার আমাকে দেখেছি।
দেখেছি কালো টিপ, তোমার কপালে।
দেখেছি সমুদ্র বন্দরে নাবিকের প্রশ্ন বোধক চাহনি।


দেখেছি চোখের মাঝে,আমার ভোরের আলো।
দেখেছি রোদের খেলা,যোদ্ধার হাতে রাইফেল।
প্রেমিকের হাতে গোলাপ, কবির হাতে কলম।


দেখেছি তোমার ঠোঁটে আমার তৃষ্ণা।
দেখেছি অসহায় জীবনে, বিষাদের কালো মেঘ।


আমি তোমার কালো ঠোঁটে প্রেম দেখেছি।
পবিত্র আর সুন্দর প্রেম।
দেখিনি কোন মিথ্যা উপমা,
দেখিনি কোন কাহিনী, গল্পের, উপন্যাসের।
দেখিনি কোন কাল্পনিক কবিতার ভাষা।
দেখেছি তোমার মাঝে,
এক পশলা বৃষ্টির স্পর্শ।


দেখেছি তোমার শাড়ির আঁচলে।
এক ফোটা বৃষ্টির খেলা।
আর তোমার ঠোঁটে প্রেমের মেলা।
আর ভালোবাসা খুঁজে নিয়েছি স্পর্শে তোমার।


তোমাকে দেখেছি, দেখেছি জীবন আমার।
দেখেছি এক টুকরো আশা, ভাষা, আর বাস্তবতা।
দেখেছি আমার কল্পনাতে তোমার বাস্তবতা।


আমি তোমার কালো ঠোঁটে,
খুঁজে নিয়েছি আমার প্রেম,
আমি খুঁজে নিয়েছি আমার ভালোবাসা।


আমি তোমার কালো চুলে,
হারিয়ে গিয়েছি ভুলে,
আমি তোমার মাঝে খুঁজে নিয়েছি প্রেম।
যেভাবে প্রেম খুঁজে, প্রেমিকের দল।


আমি তোমার কালো ঠোঁটে ভ্রমর দেখেছি।
দেখেছি হাজার বছরের তৃষ্ণা আমার।
দেখেছি প্রেম হাজারো কবিতার।



আমি তোমার ঠোঁটে প্রেম খুঁজেছি।
আর কবিতার ভাষা পেয়েছি।
পেয়েছি হাজার বছরের কবিদের প্রেম।


তাই অন্য কিছু খুঁজে দেখিনি।
কোন কারো সাথে উপমা দিইনি।
খুঁজে নিয়েছি, শুদ্ধ অকৃত্রিম প্রেম।


আমি তোমার ঠোঁটে প্রেম খুঁজেছি।
দেখেছি হাজার বছরের তৃষ্ণা আমার।



সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০২০ রাত ২:২৫
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিদায় বন্ধু

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৩ শে মার্চ, ২০২৬ রাত ১০:৫১

ইফতার করে আজ সন্ধ্যের দিকে একটু হাটতে আর চা খেতে বের হয়েছিলাম। বিগত কয়েকদিনের মতোই গিয়ে দেখি চায়ের রেস্টুরেন্ট আজও বন্ধ। উপায় না দেখে ছোট একটা দোকান থেকে মেশিনে তৈরী... ...বাকিটুকু পড়ুন

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৪ শে মার্চ, ২০২৬ ভোর ৫:১২

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট এর সত্যতা কতটুকু ?
সাধারণ মানুষ জানতে চায় !




বাংলাদেশ কি বিক্রি হচ্ছে ডা*র্ক ওয়েবে ?
Redlineinvestigation নামে ডা*র্ক ওয়েবের কেবল ফাইলে চাঞ্চল্যকর রিপোর্ট ফাঁস... ...বাকিটুকু পড়ুন

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

×