somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আব্দুল্লাহ্ আল মামুন
আমার লেখা আপনাদের কথার সাথে মিলবেনা এটাই সত্য। কারন কেউতো একজন থাকা চাই যে আলাদা ভাবে দুনিয়াকে দেখবে। আপনি পজিটিভ ভাবে আমার লেখা পড়লে আপনাকে স্বাগতম। আর নেগেটিভ ভাবনা নিয়ে পড়লে আমার কিছু করার নাই। ভালো চিন্তা করুন। দেশ, জাতি, আর ধর্মকে ভালোবাসুন।

বৃষ্টি নামুক আজ

৩১ শে অক্টোবর, ২০২০ রাত ১১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বৃষ্টি নামুক আজ
#মোঃ আব্দুল্লাহ্ আল মামুন



বৃষ্টি নামুক আজ,
ভিজে যাক আমার প্রেমের বারান্দা।

বৃষ্টি নামুক,আর ভিজে যাক কবিতা।
আর আজিকার কবিদের দল।

এই বৃষ্টিতে ভিজে যাক।
কবিদের প্রেমিকার আঁচল।
প্রেমিকার কালো ঠোঁট,
আর চিবুকে জমা হোক এক ফোটা জল।

বৃষ্টি নামুক,আমার আঙ্গিনায়।
এই বৃষ্টিতে চলে যাক সকল রোগ আর অসুখ।
দূর হয়ে যাক গ্লানি আর ক্লান্তি আছে যতটা।

এই বৃষ্টিতে আবার ফিরে আসুক স্নিগ্ধতা।
আমাদের ভয় গুলো দূর হয়ে যাক।
ধুয়ে মুছে চলে যাক দূরে বহুদূরে।

আমাদের প্রেমিকারা,আবার লাল শাড়ি পড়ে।
চলে যাক ফুল আনিতে, এই বৃষ্টিতে।
রমনার বটমূলে, আবার প্রেমের মেলা বসুক।
গানে গানে চারদিকে হোক আন্দোলিত।

আবার প্রেম ফিরে আসুক।
বৃষ্টি ভেজা সেই প্রেম।
ভালোবাসা মাখা সেই প্রেম।

আবার বৃষ্টি নামুক।
একটা ঝড় নামুক।
সকল ক্লান্তি দূর হয়ে যাক।
দূর হয়ে যাক করোনার ভয়।

এ আমার প্রার্থনা।
দূর হয়ে যাক সব বেদনা।






একদিন
- আব্দুল্লাহ্ আল মামুন


এভাবে ভূমিতে বিচরণ করতে করতে
একদিন হারিয়ে যাবো,


আর শহরের কাক গুলো ডাকবে পথে।
ট্রাফিক জ্যাম থাকবে প্রতিদিনের মতো ।
আর বেলকনিতে এক চিলতে রোদ।


সব কিছু থাকবে,
আর এভাবেই আমি একদিন হারিয়ে যাবো।


হারিয়ে যাবো তোমাদের জগৎ হতে।


কেউ চিনবেনা, কেউ জানবে না।
কে এসেছিলো, কেন চলে গেল।
কোথায় ছিল আমার বসবাস।


এই আকাশে নীল মেঘের মেলা থাকবে।
থাকবে তোমাদের মোড়ের চায়ের আড্ডা।
থাকবে ভোরের এক কাপ চা।
আর রোজ সকালে নতুন খবরের কাগজ।


শুধু থাকবেনা এই আমার আমি।
থাকবে না তোমাকে নিয়ে কল্পনা করা,
এই বোকা মানুষটি, ।


কি শুনতে খারাপ লাগছে?
নাকি আমার কথা গুলো শুধুই ছেলেমানুষী মনে হয়?


হয়তো তোমার অনেক আছে,
আমার জন্য নেই কেউ।
ভাবতে ভাবতে, চায়ের কাপে,
চা হয়ে গেল ঠাণ্ডা,
আর আমি বসে আছি কলম হাতে।



হয়তো এভাবেই হারিয়ে যাবো।
আর হারিয়ে যাবে আমার বিকেল।
আর আমার কল্পনায় রাঙানো সকাল।

কেন এসেছি, কেন চলে গেলাম।
জানার জন্য কেউ থাকবে না।
কেউ বলবে না,আমি তাকে ভালবেসেছিলাম।
কেউ বলবেনা সে আমার ছিলো।



কেউ জানবে না,
সময়ের সাথে কত প্রেম ছিল আমার।
সময় ভুলে যাবে আমাকে।
আর মান অভিমানের কথা গুলো,
সব চলে যাবে আপন আলয়ে।


জীবনের প্রেম, আর প্রেম ছাড়া সময়।
সব কিছু এলোমেলো আজ পথে।
ধুলা বালির সাথে মিলন হয়েছে কবির।
কবিকে সবাই পাগল বলে।


লোকে বলে,কবির বিরহ তাকে পাগল করেছে।
আর কবি বলে,
আমার প্রেম আমাকে মানুষ করেছে।
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০২০ রাত ১১:০৪
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

একাত্তর বাঙালির অভিজ্ঞতা এবং গর্জিয়াস প্রকাশনা উৎসব

লিখেছেন রোকসানা লেইস, ০৯ ই মে, ২০২৬ সকাল ৯:১৭


পহেলা মে বিকেলে একটি আমন্ত্রণ ছিল। অনুষ্ঠানটি ছিল বই প্রকাশনার। এই আয়োজনটি শুরু হয়েছিল বলা যায় এক বছর আগে। যখন একটি লেখা দেওয়ার আমন্ত্রণ এসেছিল। লেখাটি ছিল বিদেশের জীবনযাপনের... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই মে, ২০২৬ দুপুর ১:৪৪



কথা হচ্ছিলো একজন আর্ট সমঝদার মানুষের সাথে। তিনি আক্ষেপ করে বলছিলেন, জীবিতবস্থায় আমাদের দেশে আর্টিস্টদের দাম দেওয়া হয় না। আমাদের দেশের নামকরা অনেক চিত্র শিল্পী ছিলেন, যারা জীবিতবস্থায়... ...বাকিটুকু পড়ুন

মানুষ মারা যাবার পর আবার পৃথিবীতে আসবে?

লিখেছেন রাজীব নুর, ০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১০



আমার মনে হয়, আমরা শেষ জামানায় পৌছে গেছি।
পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে খুব শ্রীঘই। চারিদিকে অনাচার হচ্ছে। মানুষের শরম লজ্জা নাই হয়ে গেছে। পতিতারা সামনে এসে, সে... ...বাকিটুকু পড়ুন

×