একেক সপ্তাহে, একেকটা, ফেলে আসা ভালো লাগা গান মনের পর্দায় উঁকি দেয়, আর আমি সেটা খুঁজে বের করি । ভালো লাগার পুরনো ছন্দে ফিরে যাই, সেই গানটার উপর ভর করে কয়েকদিন ধরে কয়েকসময়ের জন্য ।
আচ্ছা প্রচন্ড জ্বর নিয়ে প্রচন্ড বৃষ্টিতে ভিজলে কি হবে । কি আর হবে, মাইনাসে মাইনাসে প্লাস, জ্বর বেচারা তার জান নিয়ে পালাবে ।
গতকাল রাতে জ্বরে কাঁপাকাঁপি সত্বেও যখন আজ সকালে বৃষ্টি মাথায় নিয়ে বের হলাম তখন মাথার মধ্যে “ সাবন বারষে, তারছে দিল “ এই গানের সুরটাই বাজতে ছিলো । ইউটিউবে পুরো গানটা না পাওয়াতে শুরুতে একটু হতাশই হয়েছিলাম । খানিকবাদে এস্নিপসে সার্চ দিতেই পেয়ে গেলাম । গানটার সাথে ভিডিওটা বেশ মানানসই যেনো দুটোই একে অপরের পরিপূরক ।
পুরো ভিডিও গানটা পাবেন এখানে । এই গানটার সাথে আমার একটা নস্টালজিক স্মৃতি আছে, সেটা নাহয় আরেকদিন
।
অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


