
দুঃখজনক হলেও সত্য যে অফিসের জন্য তিনি কাজ করেন ,যে অফিসে্র কাজে দায়িত্বরত অবস্থায় হ্রদরোগে আক্রান্ত হলেন সেই অফিসের ব্যবস্থাপনার কেউ তার কোন খোঁজ খবর নেয়নি। আমার জানামতে অন্য যে কোন টিভি চ্যানেলের কর্মী দায়িত্বরত অবস্থায় অসুস্থ হলে সেই চ্যানেলের কর্তা ব্যক্তিরা কর্মীর খোজ খবর নেয়া থেকে শুরু করে আর্থিক সহযোগীতার হাত বাড়িয়ে দেন। এ ধরনের ভুড়ি ভুড়ি উদাহরন আমাদের মিডিয়াকর্মীদের কাছে রয়েছে । অথচ এমন একটা চ্যানেলে কাজ করি যেখানে কথায় কথায় কর্মীদের ছাটাই ,বেতন -বোনাস আটকে দেয়া নিয়মিত ঘটনা। অসুস্থ অবস্থায় একজন কর্মীর পাশে দাঁড়ানো ,মানবিক সহযোগীতার হাত বাড়ানোর কথা অফিসের ,সেই অফিসের কাছে আজ ,এখন আমরা এসব প্রত্যাশা করিও না।
মিঠুর জন্য সবার কাছে দোয়া প্রত্যাশা করছি ।
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


