somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রধান মন্ত্রীর কাছে এক শিক্ষকের করুন আকুতি!!!

০৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘মাননীয় প্রধানমন্ত্রী,
আপনাকে বলে আর কি হবে!!!
মাননীয় প্রধানমন্ত্রী, আপনার গতকালের (রোববারের সংবাদ সম্মেলনে) বক্তব্যের পর অনেক শিক্ষক সারারাত কেঁদেছে। তাঁরা অনেকেই আজ নিজেদের ভাগ্যকে দুষছেন যে কেন তাঁরা শিক্ষকতা করতে এসেছিলেন। আপনি হয়তো এসব জানেন না। আপনি জানেন না যে আপনি কত বড় আঘাত করেছেন।
মাননীয় প্রধানমন্ত্রী, আজ বঙ্গবন্ধু বেঁচে থাকলে নিশ্চয়ই তিনি আপনাকে এর জন্য শাসন করতেন।
মাননীয় প্রধানমন্ত্রী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ক্লাস নেয় বলে আপনি বিষোদগার করেছেন। আপনি হয়তো জানেন না মাননীয় প্রধানমন্ত্রী যে, সেই সংখ্যা শুধুমাত্র ঢাকাতে ৫% থেকে ১০%, এবং ঢাকার বাইরে ১% থেকে ৩% এর অধিক নয়।
মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের ৬৫ বছর বয়স পর্যন্ত চাকুরীর মেয়াদ থাকার খোঁটা দিয়েছেন! আপনি হয়তো জানেন না মাননীয় প্রধানমন্ত্রী, জীবনের যে বয়সে এসে একটু বিশ্রামে থাকার কথা সেই বয়সে কাজ করেও অনেক শিক্ষকের তেমন কিছুই নেই। চাকুরি শেষে শিক্ষকরা সারা জীবনের সঞ্চয় দিয়ে এক টুকরো থাকার ঘরও অনেক ক্ষেত্রে বানাতে পারে না মাননীয় প্রধানমন্ত্রী। অনেক শিক্ষককে আমি গ্রামে চলে যেতে দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী।
মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একটু দয়া করে আপনার সচিব, অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার, কাস্টমস, ট্যাক্স, এরকম অন্যান্য ক্যাডারদের নামে-বেনামে থাকা সম্পদের সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নামে-বেনামে থাকা সম্পদ একটু মিলিয়ে দেখবেন? আপনার পায়ে ধরি মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এই কাজটি অন্তত করুন, তারপর আমাদেরকে নিয়ে মন্তব্য করুন।
মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কি জানেন যে কলেজের শিক্ষকরা প্রাইভেট পড়ালেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তা কখনও করেন না। কলেজের শিক্ষকদের যে সম্পদ আছে, আমাদের তা নেই।
প্লিজ মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সব কিছু সঠিক ডাটা নিয়ে তারপর মন্তব্য করুন, জানতে চেষ্টা করুন যে আপনার দুর্দিনে আপনার পাশে দাঁড়িয়ে যে শিক্ষকেরা জেল খেটেছিল, আর্মির হাতে নির্যাতনের শিকার হয়েছিল, তাঁরা কতটা ভাল আছে; আর তাঁরা আপনার গতকালের বক্তব্যের পরে কতটা মানসিক শান্তিতে আছে!!!
মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সম্পদ নেই, টাকাও নেই। তবে যা ছিল, তাও আপনি গতকাল কেড়ে নিলেন!
আজ জাতির জনক বেঁচে থাকলে হয়তো আমাদের এমন কথা শুনতে হতো না মাননীয় প্রধানমন্ত্রী। অন্তত তিনি আপনাকে শাসন করতেন, সেই বিশ্বাস আমার আছে!!!’
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৪৯
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেলো

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩



বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।

ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি... ...বাকিটুকু পড়ুন

রাজনীতিতে ফেরার টিকিট কি এবার ক্রেমলিনে?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১০


বিশ্বজুড়ে থরথর কম্পন শুরু হয়ে গেছে। মার্কিন মুল্লুক থেকে মহাখালী, সবাই আজ বাকরুদ্ধ। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিস্ফোরণ ঘটেছে। বিশ্বস্ত সূত্রে, অর্থাৎ ভারতীয় কয়েকটি বেনামী ফেসবুক পেজ এবং... ...বাকিটুকু পড়ুন

শেষের কবিতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৪৫


(রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাসের প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত নতুন সংস্করণ)

অমিত রায় সম্পর্কে তার বন্ধু সহিস বলত, "অমিতের বুদ্ধির আলোটা সূর্যের মতো সবাইকে আলো দিতে আসে... ...বাকিটুকু পড়ুন

আমার সোভিয়েত শৈশব

লিখেছেন চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১





বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?

রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।

তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।

আমার সেই... ...বাকিটুকু পড়ুন

সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ এটা একটা ফাকিবাজি পোষ্ট

লিখেছেন ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫



বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে... ...বাকিটুকু পড়ুন

×