গত কয়েকদিন আগে সাবেক প্রধান মন্ত্রি বেগম খালেদা জিয়া বলেছেন বি এন পি কে নতুন করে ঢেলে সাজানো হবে। এর অর্থ একটাই অনেক দিন ধরে দলে ঘাপটি মেরে থাকা নেতা গুলোকে সরানো হবে পদ থেকে ।যারা রাজপথে কোন গুরুত পূর্ণ ভুমিকা দেখাতে পারেনি আদৌ। দীর্ঘদিন দেশে থাকা কালিন সাবেক প্রধান মন্ত্রি নিশ্চয় জেনে গেছেন তার কোন কোন নেতা কর্মী কি রকম ত্যাগী ।কিন্তু তিনি কারো সাথেই এ বিষয়ে মুখ খুলতে পারেন নি।কাকে কি বলবেন। বিষয়টা ঘড়ের শত্রু বিভীষণের মতই ।
অন্য দিকে বাচা কুচা বিশ্বস্ত নেতা কর্মীদের সাথে মন খুলে যে, আলোচনা করবেন সেই উপায়ও নেই । সরকারি দলের পক্ষ থেকে উনার উপর চলছে সার্বক্ষণিক মনিটরিং ।উনার কাছে কে আসছে কে যাচ্ছে তিনি ফোনে কার কার সাথে কি কথা বলছেন সব ট্র্যাপ করা হচ্ছে।
বর্তমানে সবাই জানে বি এন পির বর্তমান রাজনিতিক অবস্থা ভীষণ নাজুক ।চেইন অফ কমান্ড নাই বললেই চলে।সবাই আছে শেষ আখের গোছানোর তালে।বি এন পির অনেক নেতা কর্মীদের সাথে সরকারী দলের এম পি মন্ত্রিদের আছে দহরম মহরম। বি এন পির অনেক বড় বড় নেতার ছেলে মেয়েদের সাথে সরকারী দলের মন্ত্রি এম পির ছেলে মেয়েদের বিবাহ বন্ধনের খবরও প্রকাশ হয়েছিল বিভিন্ন মিডিয়াতে । চলমান রাজনিতিক অঙ্গনে বিষয়টা বি এন পির জন্য মোটেই সুখকর নয় । যেখানে হাজার হাজার ত্যাগী নেতা কর্মীরা আওয়ামীলীগের প্রতিহিংসার দরুন জেল জরিমানায় ভুগছে।দলের অভ্যন্তরিন অনেক তথ্য ঝুকির সম্মুখীন ।
যখন এই সব দোমুখি নেতা কর্মীদের পদ থেকে সরানো হবে খেলাটা শুরু হবে তখন থেকেই । এসব পদ হারানো নেতা কর্মীরা জেল জুলুম থেকে রক্ষা পেতে নিজেদের মাথা আর হস্ত যুগল সপে দিবে সরকারি দলের নেতা কর্মীদের পদতলে। যা ইতিমধ্যেই অনেকটা সম্পূর্ণ হয়েছে। আর যার অপেক্ষায় আছে সরকারী দলের প্রিয় পাত্ররা ।দীর্ঘদিনের রাজনিতিক রন কৌশল বিক্রি হয়ে যাবে পানির দরে।নিজের পদ হারানোর লজ্জা প্রতিশোধের রুপ নিয়ে আঘাত করবে নিজের জঠরেই । এর চাইতে বড় বিপদ বি এন পির জন্য আর কি হতে পারে...?
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




