somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'আমাদের বলে কিছু নেই'

০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"আসলেই আমাদের বলে কিছু নেই!"

চোখ বুজলেই ছোট্ট বেলার যে ছবিটা চোখে ভাসে-
বড় বাড়ির বিশাল উঠান,
আকাশের পাশে ফসলের মাঠ, কাঁঠালের বন,
বাঁশের বাগান, সবগুলো পাখি; পুরোটা চাঁদ!
বলতো সবাই সব তোমাদের; তোমার খেলার-
পুরো অধিকার!
অনেক বছর হয়ে গেছে পার; হঠাৎ দেখি-
মিল নেই সেই অবুঝ কথার; কোনকিছুই ছিলো না,
বা কোনকিছুই নয় আমাদের!

পাশের বাড়ীর ওরা, দিয়েছিল এক আহত পাখি!
নামটি ছিল খুব মিষ্টি বসন্তবৌরি।
বলল সবাই এখন থেকে ওটা তোমাদের;
দেখে রেখো, যত্ন করো, খাবার দিও, স্নেহ দিও,
সবই দিলাম; ঘুমের ঘোরে তবুও শেষে মরেই গেলো!

স্কুলের বেলায় সবুজ এক মাঠ, বাড়ীর বুকের-
পাশেই ছিলো,
মাঠটা থেকে আকাশটাকে আলাদা করাই শক্ত ব্যাপার!
আমার অবুঝ মনটা তখন ঘাসফড়িঙের মতো;
উড়তো আর লাফাত খুব মজার খেলায়; ইচ্ছে যতো!
বলতো বাবা- ‘এই মাঠটা তোমার খেলার!’
‘আমাদেরই ভাবতে পারো!’
বুঝতে গিয়েই বড় হলাম; সেটাও কিন্তু নয় আমাদের!

কৈশোরেতে কলেজ গেলাম;
নতুন খাপের পুরনো জীবন, চেনা লোকের অচেনা মন,
রঙিন চশমায় ঘোলাটে সব; জুটেও গেলো বন্ধু কজন!
পৃথিবীটা নতুন ছিলো; স্যারদের চোখ এড়িয়ে,
পিছন সারির ডানের বেঞ্চে, গালগল্পের হাতছানিতে,
সবাই মিলে ঠিক বসতাম!
বলতো ওরা, অই বেঞ্চটা শুধু আমাদের!
রাস্তা দিয়ে যাবার সময় চোখ পড়লো দালানটাতে,
বুঝতে পারলাম, বেঞ্চটা আর নেই আমাদের!
ভানুমতীর খেলায় নাকি হারিয়ে গ্যাছে সব!

যৌবনেরই প্রথম প্রহর;
তোমার সাথে হঠাৎ দেখা, তরূণ চোখের দুষ্টামিতে-
মায়াবী চোখের আস্কারা!
দুজন মিলে রেস্তোরাতে; কফির কাপে খুনসুটি,
কোণার টেবিলে চীনা খাবার; অপেক্ষা বারবার!
বলতে তুমি- ‘কোণার টেবিল ঠিক আমাদের!’
‘ফাঁকা না পেলে আজ বসবো না আর!’
অনেকদিন পর কি এক কাজে, ঢুকেই গেলাম সোজা,
রেস্তোরাটা বদলে গেলেও কোণার টেবিল ঠিকই আছে!
কিন্তু সেই জায়গাটা আর নেই আমাদের!
হয়তো নতুন যুগল বসে দিচ্ছে মনের বায়না।
নেই আমাদের আগের মতো খুব চেনা!

অফিস যাবার একটু আগে, চোখটা রাখি আয়নাতে,
চুলের বহর হালকা অনেক, মুখের ভাঁজে বয়স নাচে,
দেয়াল ঘড়ির তিনটি কাঁটা দেয় ঘোষণা-
সময় সে কখনোই- নয় আমাদের! নয় তোমাদের!
আমাদেরই বয়স নিয়ে পালিয়ে যায় সে অজান্তে!
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩৭
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৯

লিখেছেন রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০



শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল, ড. ইউনূস, আমেরিকা-বাংলাদেশ চুক্তি ও এলিট তৈরির কারখানা - আমাদের শিক্ষা

লিখেছেন শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো... ...বাকিটুকু পড়ুন

×