নতুন করে যার প্রেমে পড়েছি
আগে কখনও তার দেখা মেলেনি,
মনে নেই কোন গালে তিল,
মেলেনি চোখের রঙ, চুলের গন্ধ।
দেখিনি কথা বলতে গিয়ে সে
কিভাবে হাত, চোখ নাড়ায় ।
হাসতে গেলে কেমন টোল পড়ে গালে,
চলনভঙ্গি কেমন, কেমন মনের দ্বন্দ্ব ।
নিশ্চুপ দাঁড়িয়েছিলো হাত বাড়িয়ে
ইশারায় ডাকছে দূর হতে, হাতে নীল চুড়ি
সাড়া দেবো বলে হাত বাড়িয়েছি ।
কাছে যাবো, তখনই বাঁধা দিলো এলার্ম ঘড়ি ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



