মার্জার সমাচার ১
বিড়ালছানা ও ছোটবোন
এর মধ্যে একটি মজার ঘটনা হল টিমের মধ্যে সর্ব জুনিয়র টিমের (১ টিমে ২জন) ১ টি বিড়ালছানার সাথে আমার খুব ভাব হয়ে যায়। সেকারণে আমি তাকে বন্ধুত্বের দাবীস্বরুপ প্রায়ই বিস্কুট, মুড়ি, থেকে শুরু করে মাছ মাংস পর্যন্ত লুকিয়ে লুকিয়ে তাকে খাওয়ানোর চেষ্টা করতাম। এতে টিমের অন্যান্য বিড়াল সদস্যরা তাকে ঈর্ষা করত কিনা জানিনা কারণ ওদের ওই এক Multi -purpose শব্দ ম্যাও/মিউ এর সব গুলি অর্থ আমার জানা ছিলনা। কিন্তু ওকে হিংসা করত আমার সবচেয়ে ছোট বোন তাহেরা। ওর বয়স তখন দেড় দু’বছর হবে আর আমি তখন নাইন টেনের ছাত্র। আমার অগোচরে বিড়াল ছানাটির উপর ওর আক্রোশ কেমন হত তা আমি আমার উপস্থিতিতেই তাহেরার আচরণে বুঝতে পেরে মুখ টিপে হাসতাম। আমাদের পরিবারের রুটিন ছিল ফজরের নামাজের পর বাবা সহ ভাইবোনেরা বারান্দায় শীতল পাটি বিছিয়ে কিছুক্ষণ কোর আন তেলাওয়াত করে তারপর অন্যান্য পড়াশুনা। বিশেষ করে শীতের দিনে তো বারান্দার রোদে বসা নিয়ে মারামারি লেগে যেত। আমার মার্জার দলের রুটিনওয়ার্ক ছিল সকালে কিছুক্ষণ বারান্দার রোদে কুস্তি করা লাফালাফি করে পানির জগ ফেলে দেওয়া। মুরব্বিগুলি রোদে পিঠ দিয়ে শুয়ে থেকে লেজ নাড়াবে আর জুনিয়রগুলো ডাইভ দিয়ে বিভিন্ন কৌশলে সেই লেজ ধরার চেষ্টা করবে । (আমার মাঝে মধ্যে আফসোস হত গা-গ্রামে জন্ম নেওয়ার কারণে তাদের প্রতিভা বিকশিত হতে পারলনা বলে। শহরে থাকলে তাদেরকে কোন একটি সার্কাস দলে ঢুকিয়ে দেয়া অসম্ভব ছিলনা) এটি তাদের Morning Hunting Training Session. এই ট্রেনিং এর কোন নির্দিষ্ট সময়সীমা ছিলনা, যতক্ষণ আমরা খাবার ঘরে না ঢুকব ততক্ষণ চলবে। সে বার জুনিয়রদের জোড়ার মধ্যে একটি মারা গেলে ট্রেনিং সেশন বন্ধ হয়ে যায়। তখন সকাল বেলা আমি পড়তে বসলে পাঞ্জাবীর যে অংশ পিছনে বিছিয়ে থাকত আমার বন্ধু ছানাটি একটু পরে ঘুম থেকে উঠেই জামার উপরে আমার পিঠের সাথে ঘেষে বসে পড়ত, আর এ দৃশ্য দেখে আমার অতি আদরের ছোট বোন তাহেরা হিংসায় তেলে বেগুনে জ্বলে উঠত। কাঠের চ্যালা দিয়ে দু’একঘা লাগাতেও কসুর করতনা মাঝে মধ্যে।
(চলবে54' style='border: 1px solid #ccc;align:center;clear:both'; />
মার্জার সমাচার ১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪২
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন
৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন
বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!
পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন
পুরানো সেই দিনের কথা ....

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।