#কিউটের ডিব্বার_পামছা
=========================
আমার সাথে কিডি আজ বৃষ্টিতে ভিজলো।
বাসায় ঢুকে ওর গা মুছে দিচ্ছি গামছা দিয়ে।
ও হঠাৎ প্রশ্ন করে বসলোঃ আঙ্কেল এটার নাম গামছা কেনো?
আমিঃ আম্মু, ওটা দিয়ে গা মুছা হয় তাই এর নাম গামছা
কিডিঃ ও তাই :o
রুম থেকে বের হয়ে জুতো পড়বে, তখন আমাকে বললোঃ
আঙ্কলে পায়ে না কাঁদা
আমি ওকে পাপুষ দেখিয়ে বললামঃ পাপুষে মুছ
কিডিঃ আঙ্কেল এটা পাপুষ কেনো :o
আমিঃ এটার নাম ই পাপুষ
কিডিঃ না এটার নাম পামছা
আমি তো পুরাই বেকুব :o বলে কী পামছা!
আমিঃ ধুর বোকা আঙ্কেল ওটা পামছা না তো পা পুষ
কিডিঃ তুমি বোকা =D এটা পামছা পামছা পামছা....
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০১৬ দুপুর ২:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


