আমার জমিদারি ঘুমে কিউটের ডিব্বার হামলা
=====================================
দিনটা মঙ্গলবার। আমি সারাদিন ঘুমাচ্ছি। দুপুরের খাবারের পরও ঘুমাচ্ছি। তখন উনি এসে
এই আঙ্কেল, আঙ্কেল... আমি মিতু, দরজা খুলো
আমি দরজা খুলে আবার বিছানায় গেলাম। এবার উনি তো মহা চিন্তিত...
কিডিঃ আঙ্কেল, তোমার কী মন খারাপ?
আমিঃ না আম্মু...
কিডিঃ তাহলে একটা কবিতা শুনাই...
আমিঃ শোনাও
কিডিঃ হলদি কুটা মরিচ কুটা জোড় পুতুলের বিয়ে.... এই, ঘুমাও কেনো?
আমার ভীষন ঘুম পাচ্ছিলো। আমি চোখ বুজে ছিলাম। চোখ খুলে বললামঃ
কই না তো, ঘুমাই নি...
কিডিঃ যাও আড়ি, আমি চলে গেলাম
আমিঃ না না, আমি ঘুমাই নিতো...
কিডিঃ বলোতো আমি কোন কবিতাটা বলেছি...
আমিঃ হলদি কুটা মরিচ কুটা...
কিডিঃ হুম,
আমি ঝিমুতে ঝিমুতে বললামঃ শোনাও
কিডিঃ আই কম আই কম তাড়াতাড়ি, যদু মাস্টার শশুড় বাড়ি
রেল গাড়ী ঝমা ঝম, পা পিছলে আলুর দম...
বলেই হা হা করে হেসে উঠলো... আমার তখন ঘুম ঘুম ভাব। চোখ খুলি নি
এরি মাঝে উনি হাসি বন্ধ করে দিলো। আমি এপাশ থেকে ওপাশে কাত হবো,
এমন সময় কিডি পুরো জগের পানি আমার মাথায় ঢেলে দিলু... :p
আমার শরীরে তো ২২০ ভোল্ট! তারপর সব বরফ!
কিডি দরজায় গিয়ে বলেঃ এবার বেশি করে ঘুমাও...
পাজি আঙ্কেল, আমার কবিতা শোন না...
বলেই একটা দৌড় দিলো...
কি আর করবো জমিদারি ঘুমের তো বারোটা!
বিছানা পরিষ্কার করাতে ব্যস্ত হয়ে পড়লাম...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

