somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

♥♥♥ আমি কিউটের ডিব্বার অসহায় শিক্ষক ♥♥♥

০৬ ই জুলাই, ২০১৬ রাত ১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তখন আমি মাত্র কলেজে পড়ি। কলেজ থেকে এসে এক কিউটের ডিব্বাকে পড়াতে যেতাম।
ও খুব মজার ছিলো।ওর অযুহাতের শেষ নেই।
একদিনের ঘটনা টা শেয়ার করছি...(কিডি=কিউটের ডিব্বা)
♥♥♥ আমি কিউটের ডিব্বার অসহায় শিক্ষক ♥♥♥
=================================
আমি বাসায় গেলাম। ওয়েটিং রুমে বসে আছি, এবার উনি একটা উকি দিলো..
কিডিঃ আমি নাস্তা করছি, বসো আমি এক্ষুনি আসছি।
আমিঃ হুম...
কিডিঃ খালি হুম করো কেন? বলো, হ্যাঁ
আমিঃ হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসো
কিডিঃ পারবো না, তুমি জানো না আমি তাড়াতাড়ি খেতে পারি না
আমিঃ হুম, ঠিক আছে খাবার শেষ করে আসো
এরি মধ্যে উনি খাবার রেখেই হুট করে চলে আসলো
এসেই পিছন থেকে আমার চোখ চেপে ধরে বললোঃ
বলো তো আমি কে?
আমিঃ তুমি তাল্লাত
কিডিঃ হিহিহি, না না হবে না তুমি দেখেছো
আমিঃ না দেখিনিতো, এখন পড়তে বসো
কিডিঃ আমি কত ভেরি গুড দেখছো, কত তাড়াতাড়ি খেয়ে শেষ করে ফেলছি, আমি ভেরি গুড না?
আমিঃ হুম তুমি ভেরি গুড, এইচ ডব্লিউ করেছো?
এবার উনি পুরো স্কুল ব্যাগ টেবিলের উপর ঢেলে দিলো, তারপর বললোঃ
খাতা পাই না তো, খাতা নিয়ে আসি
(খাতা আনতে গেলে পরে উনাকেই গিয়ে আমাকে খুঁজে আনতে হবে)
আমিঃ না থাক, লাগবে না, এখন লিখে দেখাও
কিডিঃ আমার না হাতে ব্যাথা, আমাকে হাত ধরে লিখে দাও
আমিঃ ঠিক আছে, আমার কাছে আসো
কিডিঃ দাঁড়াও আমি হিসু দিয়ে আসি
আমিঃ আচ্ছা যাও...
কিডিঃ এমন করে তাকাও কেনো! পড়তে বসলেই তো খালি আমার হিসু আসে
ওপাশ থেকে কিউটের ডিব্বার আম্মুঃ
আজ টিচার যাবার পর তোমার বিচার হবে।
তুমি খুব পাজি হয়ে গেছো। পড়তে বসলেই ডেলি ডেলি তোমার হিসু পায় না, ঢং করো...
ওমনি ওর কান্না শুরু, আমার কাছে এসে বললোঃ আমি কী মিথ্যুক?
আমিঃ না কে বলছে তুমি মিথ্যুক!
কিডিঃ ওই যে আম্মুনি বলে, আমি এখন আর পড়বো না...
আমিঃ তাহলে আমি চলে যাই, তুমি তো পড়বাই না
কিডিঃ না, তুমি চলে গেলে আম্মুনি আমাকে মারবে
আমিঃ তাহলে কী করবো?
কিডিঃ গল্প শোনাও
আমিঃ না পড়ো
কিডিঃ কিভাবে পড়বো? আমার তো এখন ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো
ওর আম্মুঃ তাল্লাত কী হইছে, তোমার পড়ার আওয়াজ শোনা যায় না কেন?
কিডি এবার কান্না করে বললোঃ
তুমি ডেলি ডেলি আসো কেনো, আমি তোমার কাছে পড়বো না... :'( :'( :'(

এভাবে যে কত দিন কত ঘন্টা সময় ও নষ্ট করেছে এখনো মনে পড়ে। খুব দুষ্টু ছিলো। কিন্তু চেহারাটা এতো মায়াবী ছিলো যে, কখনো বকা দেওয়া যেতো না। চোখ একটু বড় করলেই ও আন্দোলন শুরু করতো এবং ওর আন্দোলনগুলো খুব মজার ছিলো। আমার আগে না কী কত টিচারকে চুল টেনে, উর্না টেনে, স্কেল দিয়ে পিটিয়েই বিদায় করেছে। শুধু আমার কাছেই কয়েক মাস পড়েছিলো। সত্যিই কিউটের ডিব্বা ছিলো... অনেক শুভ কামনা তাল্লাতের জন্য :)
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০১৬ রাত ১:৪৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×