কিউটের ডিব্বা সব জানে
=====================================
পাশের বাসার নওরিন। উনি খুব স্মার্ট। আর আমি তো একটু ক্ষেত মানুষ তাই আমাকে দেখলেই উনি বিরক্ত বোধ করেন। তা কিডিদের (কিডি=কিউটের ডিব্বা)বাসায় আসার পর কোন একটা ইস্যু নিয়ে আমার প্রসঙ্গ টানলো কিডির আম্মু। তো নওরিন আমার বিষয়ে নানা কথা বলছে আর কিডি পাশে থেকে সব শুনছে... কিডির কাছে কথাগুলো তার পাপ্পাকে বকা দেওয়া মনে হচ্ছিলো। বারবার চোখ বড় বড় করে শুনছিলো। কিডির আম্মুকে নওরিন বলছিলো...
আমার সাথে দেখা হলে এমন ভান করে যে আমাকে দেখেই নি!
কিডিঃ আন্টি, পাপ্পার তুমি কী হও?
নওরিনঃ আমি ওই বেকুবটার কি হতে যাবো! কিছু না...
কিডিঃ কিছু না! :o তোমার এতো বড় সাহস তুমি আমার পাপ্পাকে বকো!
নওরিনঃ বকলাম কই, এগুলো তো সত্য কথা
কিডিঃ আম্মু আম্মু, তুমি এই আন্টিটারে ঘর থেকে তাড়িয়ে দাও...
কিডির আম্মুঃ ছি, মা মনি এমন করে না, যাও তুমি বাইরে গিয়ে খেলো
কিডিঃ না, এক্ষুনি বের করে দাও, এতো বড় সাহস! আমার পাপ্পাকে বকে
ওর আম্মুঃ কই বকলো?
কিডিঃ তুমি কী কানে কম শোনো, পাপ্পাকে বেকুব বললো কেনো! :o
একটু হেসে ওর আম্মুঃ তো কী হইছে! তোমার পাপ্পাটা তো বেকুবই
কিডিঃ তুমি বেকুব, তোমার আম্মু বেকুব, তোমার আব্বু বেকুব, তোমরা সব বেকুব
ওর আম্মু আর নওরিন হিহিহি
কিডিঃ আন্টি আমি কিন্তু জানি তুমি পরিক্ষায় খালি ডাব্বা মারো :p এই জন্যই তো পাপ্পা তোমার সাথে দেখা হলে কথা বলে না
নওরিনের হাসি বন্ধ চোখ কপালে। পুরো মুখ অন্ধকার হয়ে গেলো...
ওর আম্মুঃ কে বলেছে...
কিডিঃ বলবো না, আমি জানি তো... সব জানি.. তুমিও খালি পরিক্ষায় ডাব্বা মারতে তাই নানাভাই তোমার বিয়ে দিয়েছে.....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

