somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এসো দ্বীনের কাজের মাঝে সমন্বয় সাধন করি!!!

০৬ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৬:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শীতের মৌসুমে পাড়া-মহল্লায়, শহরে-বন্দরে অনেক অনেক মাহফিল-ইসলামী জলসা অনুষ্ঠিত হয়। এতে বক্তাগণ মানুষের প্রয়োজনীয় মাসআলা-মাসায়েলের বর্ণনা ও মুসলমানদের করণীয়-বর্জনীয় সম্পর্কে দিকনির্দেশনা দিয়ে থাকেন। সমসাময়িক বিষয় সম্পর্কেও জনগণকে স্পষ্ট ধারণা দেয়া হয় এসব মাহফিল-জলসায়। আমার মনে হয় বাংলাদেশের মতো এতো বেশী মৌসুমী মাহফিল বিশ্বের অন্য কোথাও অনুষ্ঠিত হয় না। এটা এদেশীয় মানুষের ধর্মপ্রিয়তা ও ধর্মভীরুতার অন্যতম প্রমাণ। আমরা আমাদের মাসজিদে একটি ও আমাদের বাজারে একটি মাহফিলের আয়োজন করি। এ ছাড়াও আমাদের এলাকায় আরো অনেকগুলো মাহফিল অনুষ্ঠিত হয়। এভাবে আপনিও আয়োজন করেন এবং আপনার এলাকায়ও অনুষ্ঠিত হয়। সমাজে এর প্রভাব ও প্রয়োজনীয়তা অনস্বীকার্য।

তবে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই মাহফিলের তারিখ নির্ধারণের ব্যাপারে। আপনি আপনার বাড়ীর বা এলাকার মাহফিলের তারিখ নির্ধারণ করার ক্ষেত্রে আগামী ৯-১০-১১ ও ১৬-১৭-১৮ জানুয়ারী ২০১৫ তারিখে দু’পর্বে অনুষ্ঠিতব্য বিশ্বইজতিমার সময়কে অবশ্যই বিবেচনা করবেন। কারণ, শুধু ওই মাহফিলের জায়জোগাড় ও বন্দোবস্ত..ই আপনার বা অন্য কারো বিশ্বইজতিমায় না যাওয়ার হেতু বা ওযর হিসাবে প্রতীয়মান হতে পারে। তখন যেকোনো একটিকে অগ্রাধিকার দিতে গিয়ে অন্যটিতে অংশ গ্রহণ না করার প্রশ্ন সামনে চলে আসবে। অথচ একটু সমন্বয় করে কাজ করলেই উভয়টিতে অংশ গ্রহণ করা সম্ভব। আমি বলছি না যে, বিশ্বইজতিমায় যাওয়া যরূরী বা ফরয হয়ে গেছে। শুধু বলতে চাচ্ছি- একটু সমন্বয় করে কাজ করলেই যদি একাধিক দ্বীনি কাজে নিজেকে যুক্ত করা সম্ভব হয়, সেটা কি উত্তম নয়? তবে যদি কোনো বিশেষ কারণ বা কল্যাণ সামনে থাকে বা লাগাম যদি মুরুব্বীদের হাতে থাকে, তখন হিকমাতের দৃষ্টিকোণ থেকে যা সমীচীন মনে হয় তাই করতে হবে। আল্লাহ আমাদের তাওফীক দান করুন।

তার আগে বিশ্বইজতিমা পূর্ব চিল্লায় যেতে না পারা বন্ধুদের জন্য প্রাক মেহনত হিসাবে যে ‘#ইভেন্ট’ খোলা হয়েছে, তাতে অংশগ্রহণ করতে তো আর কোনো বাঁধা নেই! তাই আমাদের উৎসাহিত করতে আপনার ফেবুর জন্য বরদ্দ সময় থেকে কিছু অংশ ব্যয় করে প্রতিদিন কিছু লিখুন এখানে.............
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মোন্মাদদের কল্পিত বাস্তবতা: "দি ম্যাট্রিক্স" এবং নীল বড়ি

লিখেছেন শ্রাবণধারা, ২২ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৭


বাংলাদেশ ধর্মোন্মাদ ও জঙ্গিদের কবলে পড়েছে। সামাজিক যোগাযোগমাধম্যের কল্যানে এই ধর্মোন্মাদনা দাবানলের মতো সারা দেশে ছড়িয়ে পড়ছে।

ধর্ম অবমাননার অভিযোগ তুলে, কদিন আগে সাতক্ষীরায় একদল ধর্মোন্মাদ ও জঙ্গি ওয়াহিদুজ্জামান শামীম... ...বাকিটুকু পড়ুন

ফেসবুক অ্যাক্টিভ মানেই- অনলাইন অ্যাক্টিভিস্ট নয়।

লিখেছেন জুল ভার্ন, ২২ শে অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৩

ফেসবুক অ্যাক্টিভ মানেই- অনলাইন অ্যাক্টিভিস্ট নয়।

বর্তমান ডিজিটাল যুগে ‘অনলাইন অ্যাক্টিভিস্ট’ একটি বহুল ব্যবহৃত পরিচয়। সামাজিক এবং রাজনৈতিক অঙ্গনে এই পরিচয়ের কদর দিন দিন বাড়ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে- ফেসবুকে নিয়মিত পোস্ট... ...বাকিটুকু পড়ুন

যারা ব্রয়লার মুরগী খায় তারা সমকামী

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৫৩


ওয়াজ শোনেন অথচ মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে চেনেন না, এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছেন। হুজুরের আরেকটি বড় পরিচয় হলো, তিনি করোনার ওষুধ স্বপ্নে পেয়েছেন বলে দাবি করেছিলেন। হুজুর... ...বাকিটুকু পড়ুন

শেইপ শিফটার ৩ - মাছ কন্যা

লিখেছেন হুমায়রা হারুন, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৯


২০১১ এর দিকে নর্থ –ইয়র্কে থাকাকালীন রুমার বাসার আশেপাশে তেমন কোন বাঙালি দোকান ছিল না ।সেই টরোন্টর নামকরা চাইনিজ সুপারমার্কেট –টা বেশ দূরে। পায়ে হেঁটে যাওয়ার পথ নয়।... ...বাকিটুকু পড়ুন

যে পথ ধরে রথো রাফি হেঁটে যেতেন: চলে গেলেন ব্লগার রাফি

লিখেছেন শরৎ চৌধুরী, ২২ শে অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

কবি, ব্লগার ও অনুবাদক রথো রাফির স্মরণ
রথো রাফি ব্লগ
রথো রাফি আর নেই—সত্যটি মেনে নেওয়া ভীষণ কঠিন। একজন মানুষের চিরপ্রস্থানের পর আমরা কেবল তার শারীরিক অনুপস্থিতিই টের পাই না, বরং গভীরভাবে... ...বাকিটুকু পড়ুন

×