somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জন্ম আমার ধন্য হলো...

১৪ ই ডিসেম্বর, ২০০৬ সকাল ৭:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডেষ্টিনি মানে কী হয়, ভবিতব্য! অদৃষ্ট, নিয়তি, কিংবা ভবিতব্য (অন্য একটা অর্থও কি হয়?) কখনো মানি, কখনো না, কখনো জীবন-যখন-যেখানে-যেমন বলে চালিয়ে নেই আবার কখনো নিজের মতো করে সাজাই সব। কিছু একটা করতে শুরু করে অনেক সময়ই "নাহ্ ঠিক এমনটা চাইনি আমি" বলে খুব নামকরা কোন ক্রিকেটারের মতোই 'শ্যাডো'টা করে নেই, বারবার করি, করতেই থাকি।

ইটস নেভার টু লেইট টু স্টার্ট এগেইন - মূল মটোটা ধরে এগিয়ে যাই সামনের দিকে। কিন্ত কতদূর... ক-তো-টা দূর যেতে পারি? আর কতোবার শুরু করলে ঠিক মনেহবে "এবার আমার গাড়ি মসৃন পথে যাত্রাবাড়ির দিকে রওনা হবে, নিউটন ব্যাটাকে উপেক্ষা করেই"!

খুবই অগোছালো লাগছে নিজেকে। সব কেমন আউলা লাগছে। নাহ, এখনো বাউলা হইনি, মনে বাবলা পাতার কষও লাগেনি। যেহেতু মনোঃঘটিত কোন ব্যাপার না, তাই 'মন খারাপ' - এমন কথাটাও বলতে পারছিনা। তবে হঁ্যা এটা ঠিকই বলতে পারি, "মাথা খারাপ"- কারণটা যেহেতু মাথা ঘাটানো কিম্বা খাটানো! কাল সন্ধ্যার দিকে ডয়েচে ভেলের দিকে গিয়েছিলাম। প্রধান ফটকের সামনের পোর্চ দিয়ে হেঁটে ভেতরে ঢুকতে গিয়ে ভেতরের বিশাল স্ক্রীনের পুরোটা জুড়ে দেখলাম অস্ট্রেলিয়ার বিশাল ম্যাপ, মুহূর্তেই রিভার্স গীয়ার, শীতের ঠান্ডা বাতাসের ভেজা ছাঁট আমার মুখে!

আচ্ছা আমার মায়ের জন্মদিনটা কবে যেনো? আগস্ট, সেপ্টেম্বর, জানুয়ারী নাকি মার্চ ! ছিঃছিঃ, কেমন ছেলে আমি মায়ের জন্মদিনটা ভুলে গিয়েছি। কই, মা'তো কখনো ভুলে না কবে আমি প্রথম কেঁদেছিলাম, কবে তাঁর চুলের মুঠি ধরে চোখ বন্ধ করেই তাঁর গায়ের ঘ্রাণ নিয়েছিলাম! ওফ, মাগো আমি না ক্লান্ত হয়ে গেছি। শুরু করা, থামা, আবার শুরু করার খেলা খেলতে খেলতে আমি ত্যাক্ত-বিরক্ত। নাগো মা, হতাশায় পায় নি, শুধু নতুন করে আবার শুরু করার জন্য তোমার অাঁচলের পরশটুকু চাই আবার। কতদিন যে দেখিনা তোমায়!

বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে।
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০০৬ দুপুর ২:৩৪
১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সকালে শিক্ষক, বিকালে সবজি বিক্রেতা

লিখেছেন ঢাকার লোক, ২১ শে এপ্রিল, ২০২৬ ভোর ৫:৪৯


মাননীয় শিক্ষামন্ত্রীর বিভিন্ন আলোড়ন সৃষ্টিকারী পদক্ষেপে যখন মিডিয়া জগৎ সয়লাব এমনি সময় হটাৎ করেই ইউ টিউবে একটা ভিডিও চোখে পড়লো। ২ মিনিটের এ ভিডিওটা সেলফ এক্সপ্লানেটোরি ,... ...বাকিটুকু পড়ুন

মায়াময় স্মৃতি, পবিত্র হজ্জ্ব- ২০২৫….(৯)

লিখেছেন খায়রুল আহসান, ২১ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:১৬

অষ্টম পর্বের লিঙ্কঃ পবিত্র হজ্জ্ব- ২০২৫ এর মায়াময় স্মৃতি….(৮)

১০ই জিলহজ্জ্ব তারিখে (০৬ জুন ২০২৫) সূর্যোদয়ের আগেই আমরা মুযদালিফা থেকে রওনা হয়ে সকাল সকাল ‘বড় জামারাত’ বা জামারাত আল... ...বাকিটুকু পড়ুন

অনুদিত, অনূদিত এবং অনুবাদিত, কোনটার কী অর্থ?

লিখেছেন নতুন নকিব, ২১ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১:৫৪

অনুদিত, অনূদিত এবং অনুবাদিত, কোনটার কী অর্থ?

অন্তর্জাল থেকে সংগৃহিত।

প্রথমেই বলা দরকার, "অনূদিত" শব্দটি সাধারণত সঠিক এবং প্রমিত বানান হিসেবে ব্যবহৃত হয় যখন অর্থ "অনুবাদ করা হয়েছে এমন" বা "ভাষান্তরিত"... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ শেকল ভাঙার গান

লিখেছেন ইসিয়াক, ২১ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:০২

রক্ত-আগুনে প্রতিবাদ চলুক,
বিক্ষোভের অনলে সারাদেশ জ্বলুক ।
শেষ থেকে শুরু হোক না আবার,
নতুন করে তো কিছু নেই হারাবার!

পুনরায় বিনাশিব তিমির রাত
আঁধার কেটে জাগবে প্রভাত।

দিকে দিকে সংগঠিত হও... ...বাকিটুকু পড়ুন

Diplomacy is not tourism

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে এপ্রিল, ২০২৬ রাত ১:৫৯


আফ্রিকার পশ্চিম প্রান্তে আটলান্টিকের তীরে সেনেগালের রাজধানী ডাকার। এপ্রিলের শেষে সেখানে বসেছে 'Dakar International Forum on Peace and Security in Africa'-এর দশম আসর। নামটা দীর্ঘ হলেও এবারের হাওয়া বেশ... ...বাকিটুকু পড়ুন

×