somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাস্তবে ভূত, আমি, একটি মজার খেলা ও আমার মায়ের ভালবাসা

১৮ ই মে, ২০১৪ বিকাল ৩:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি তখন অষ্টম শ্রেণিতে পড়ি। আমার বাড়িতে শুধু আমি আমার মা আর আমার ছোট বোন। তখন আমি অনেক দুষ্টু। সারাদিন বাহিরে থাকতাম আর সন্ধায় বাসায় ফিরতাম। বাবা বাসায় আসার আগেই পড়তে বসতাম। কারন আমি যখন পরতাম তখন বাবা কিচ্ছু বলতনা। বাবা যখন ঘুমাত ঠিক তখন খেয়ে ঘুমিয়ে পড়তাম। রোজ এরকমই চলত। শুধু বিকেলে মাঠে খেলতাম। আমাদের বাড়ির সামনে একটা অনেক পুরনো বেল গাছ ছিল। আর বেল গাছটির সাথেই ছিল একটি ছোটো মাঠ। তাই প্রতিদিন ওই মাঠে বন্ধু, বড় ভাই, ছোট ভাই সকলই টেনিস বল দিয়ে সুপারসিক্স (ক্রিকেট) খেলতাম। সুপারসিক্স বলতে ছয় মারা যাবে না শুধু চার মারা যাবে, যে দল ব্যাটিং করবে সেই দলের একজন আম্পিয়ার থাকবে। নির্দিষ্ট কোনও খেলোয়াড় ছিল না। কখনো দশ, কখনো বিশ আবার কখনো দশ বিশের মধ্যে। অনেকদিন খেললাম। আর অনেক মজাও করতাম। কখনো বাজি (নগদ/বাকি) আবার কখনো বাজি ছাড়া। হই হুল্লোড়, ঝগড়া তো আছেই। কিন্তু হটাৎ একদিন মাঠের বেল গাছটির পাশেই টিনের বেড়া দিয়ে ঘেরা একটি বাড়ি হল। আমাদের খেলার সেই ছোট মাঠটি আরও ছোট হয়ে গেল। কিন্তু তাতে কি যায় আসে। খেলার পরিধি আঁকাবাঁকা করে খেলতেই লাগলাম। কিন্তু আরেকটি সমস্যা এসে হাজির হল। খেলার বল রোজ ওই বাড়িটির টিনের বেড়া ফুটো করতে লাগলো। কতদিন আর সহ্য করবে। প্রত্যেকটি ক্রিয়ারি একটি প্রতিক্রিয়া থাকে । তাই বাড়ির মহিলাটি ওত পেতে ছিল, যে কখন আমাদের বল তার বাসায় যাবে। একদিন বল তার বেড়া ফুটো করে বাসায়
ঢুকল। আর সাথে সাথে মহিলাটি বলটি কেটে দু টুকরো করে দিল। সকলই তো রেগে মেগে শেষ। কিন্তু তবুও ধৈর্য ধরে সকলই চুপ থাকলাম। বল কেনার মতো টাকা নাই তাই সেইদিনের মতো খেলা শেষ। কিন্তু রাগ তো আর শেষ হয়নি। সন্ধ্যা থেকে একাই চিন্তা করতে শুরু করলাম কি করা যায়। রাত নয়টার সময় সেই পুরনো বেল গাছটিকে ঘিরে আমার মতো দুষ্টু ছেলের দুষ্টু মাথায়
একটি দুষ্টু বুদ্দি চলে এলো। বুদ্দি আশা মাত্রই একাই কাজ শুরু করে দিলাম। একটি মোম আর একটি দিয়াসলাই (ম্যাচ) জোগাড় করলাম এবং ম্যাচ আর দিয়াসোলাই নিয়ে রাত দশটায় সেই পুরনো বেল গাছের একেবারে উপরে উঠলাম। উঠেই একেবারে মগডালে মোমটি ধরিয়ে দিয়ে নেমে এলাম। নেমে আসার পর বাড়ির সামনে দারালাম। পাসেই আমার মা দাড়িয়ে। কিন্তু কোনও কথা বলল না। বুঝলাম মা কিছুই দেখেনি। মায়ের কথা চিন্তা করতে করতেই হটাৎ একটি আওয়াজ কানে ভেসে এলো, ঐযে ভুতের আগুন বেল গাছের উপর জ্বলছে আর নিভছে। সাথে সাথে আশে পাশের অনেক মানুষ দৌড়ে এলো ভুতের আগুন দেখতে। এরই মধ্যে সেই বেল গাছের পাশেই থাকা বাসাটায় খবর চলে গেছে বাসার পাঁশের বেল গাছে ভুতের আগুন জ্বলছে। সাথে সাথে স্বামী, স্ত্রী চিৎকার করতে করতে রাস্তায় ঠিক আমার বাড়ির সামনে এসে হাজির। সেই কি কান্না। সেই মহিলাকে অবাক হয়ে দেখছি আর হাসছি । কিছুক্ষণ পর সামনে তাকিয়ে দেখি আমার গ্রামের মানুষ তো আছেই, সাথে সাথে আশে পাশের অনেক দুরের মানুষও এসে জড় হয়েছে ভুতের আগুন দেখতে। আমার বাসারসামনে লোকেলোকারণ্য আমার বাসার সবাই আমার সাথেই আছে। কিছুক্ষণ পরেই মোমটি নিভে গেল। মানুষের ভিড় তখনো বাড়ছে। কিছুতেই কমছেনা। কি আর করা। সবাই ভুতের আগুন দেখতেছিল, আর আমি আমারি লাগানো আগুন দেখছিলাম । রাত বারোটা। তখনো বাসার সামনে মানুষের ভিড়। আর পেছন এ ঘুরে দেখি বাসার সকলই ভেতর এ চলে গেছে। আমিও মনে মনে হাসতে হাসতে বাসায় ঢুকলাম । বাসায় ঢুকতেই পাশ থেকে মায়ের ডাক এই শোন এরকম কাজটা করা তোর উচিৎ হয়নি। বলেই মা চলে গেলেন। আমি একাই আরও একবার অবাক হয়ে মায়ের বসার স্থানটার দিকে তাকিয়ে আছি। আমি মনে করে ছিলাম এক মাত্র আমি ছাড়া আর এক আল্লাহ্ বেতিত আর কেউই এই কাজের খবর জানে না। কিন্তু না মা আমার বিশ্বাস কে হার মানিয়ে দিয়েছে।
আমি ভুল্বনা সেইদিনের আমার লাগানো আগুন, ভুতের আগুন আর আমার মায়ের সেই মন। মা আজও হাজার বেস্ততার মাঝেও আমার পায়ের শব্দ শুনেই আমার অস্তিত্ত অনুমান করে।
আজ থেকে ছয় বছর আগের এই দিন গুলো শুধু মনে জায়গা নিয়েই চলে গেছে, বদলে গেছি আমি। কিন্তু মায়ের সেই ভালোবাসা? না বদলায়নি। আজও সেই রকমই খেয়াল রাখে আমার। আমার মনের দুঃখ, কষ্ট, ভালো, মন্দ সবই মন থেকে অনুভব করে আজও। আমিও ভুলিনাই মায়ের সেই অবাককরা ভালবাসার দিন গুলো। মা তোমাকে আমি আজও অনেক অনক ভালোবাসি ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×