somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাদাত হোসাইন
লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম 'বোধ'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবি

আয় তোকে ছুঁই

২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্রিং ক্রিং ক্রিং।
টেলিফোনের ওপার থেকে সেই কণ্ঠ। রিনরিনে, নিরুত্তেজ, শান্ত কিন্তু উষ্ণ, 'মেয়েটা কে?'
আমি অবাক হবার ভান করি, 'কার কথা বলছ?'

- 'তুমি জানো'।
- 'নাহ, জানলে জিজ্ঞেস করছি?'

- 'হ্যা, করছো। মানুষ এমনই, কিছু জানা উত্তরও জানতে চায়'।
- 'আমি তেমন নই'।

- 'কেমন?'
- 'কেমন সেটা বুঝে নিতে হবে। বলে ফেললে আবিস্কারের ইচ্ছেটাই আর থাকবে না'।

- 'আবিষ্কারটা জরুরী?'
- 'খুব, খুব জরুরী'।

- 'কেন?'
- 'কারণ, খোলা পাতা পড়া অনেক সহজ। বন্ধ পৃষ্ঠা রোজ খুলতে ইচ্ছে হয়। একটু একটু নতুন করে'।

- 'তাহলে সবাই একদিন পুরনো হয়?'
- 'হু হয়। আমরা কেউ কেউ রোজ নতুনের ভান করি। আর কেউ সেই ভান করতে পারি না'।

- 'তাহলে? উপায়?'
- 'অতল জলের ছোঁয়া চাই বুকের ভেতর'।

- 'তাতে লাভ?'
- 'অনুভূতিরা যত গভীর, রোজ তার ছুঁয়ে যাওয়াও নতুন। আবিস্কারের নেশা তাই রোজ থাকে'।

- 'সেই অতল জল বুকের ভেতর থাকে?;
- 'হু, বুকের ভেতর। অনুভূতি হয়ে'।

আমরা খানিক থামি। চুপচাপ বাতাস। কিংবা সুদীর্ঘ দীর্ঘশ্বাস।

আমি হঠাৎ বলি, 'আচ্ছা, এবার বলো, কার কথা জানতে চাও?'
- 'যে তোমার ফেসবুক আগলে থাকে, ওই যে, সেই মেয়েটা'।

- 'সেতো কতজনই থাকে! তুমিও'।
- 'উহু, তুমি ঠিক জানো, আমি কার কথা বলছি'।

আমি এই প্রশ্নের জবাব দেই না। ইথারে ভারী নিঃশ্বাস ভেসে বেড়ায়। আমরা সেই নিঃশ্বাসের শব্দ শুনি। শব্দ!

আমি বলি,- 'ওর কথা শুনে তুমি কি করবে?'
সে বলে,- 'প্রয়োজন আছে'।

- 'কিসের প্রয়োজন?'
- 'প্রয়োজনের'।

- 'প্রয়োজনের আবার প্রয়োজন থাকে নাকি?'
- 'থাকে, আর ওটাই সবচেয়ে বেশি, সবচেয়ে তীব্র'।

- 'শুনলে কি হবে?'
- 'প্রয়োজনের প্রয়োজন মিটবে'।

আমি আবার চুপ করে থাকি। তারপর বলি, 'আমার কাছে সবচেয়ে বড় প্রয়োজনের নাম অপেক্ষা'।
সে অবাক হয়,- 'অপেক্ষা কারো প্রয়োজন হয়?'
- 'হয়। অপেক্ষাই সবচেয়ে বেশী প্রয়োজন। সবচেয়ে তীব্র প্রয়োজন। বুকের ভেতর যখন অপেক্ষা থাকে না। তখন আর কিচ্ছু থাকে না। না ভালোবাসা, না কান্না, না আনন্দ। না অন্য কিছু, কিছুই না'।
- 'তাইতো! এভাবেতো ভাবি নি!'

আমি এবারও সাথে সাথে কথা বলি না। হাসি। নিঃশব্দ হাসি।
তারপর বলি,- 'সেই যে অতল জলের অনুভূতি, তা বুঝতে ওই অপেক্ষাটা প্রয়োজন। খুব প্রয়োজন। অপেক্ষা ছাড়া অনুভূতির গভীরতাটা বোঝা যায় না'।

এবার টেলিফোনের ওপারে চুপ। সে চুপ হয়ে আছে। তারপর ফিসফিস করে বলে, 'তোমার কোন অপেক্ষা আছে? কারুর জন্য?'
আমি বললাম, 'আছে'।

- 'কে সে? ফেসবুকের সেই মেয়েটি?'
আমি আবারও হাসি, হেসে বলি, 'নাহ!'

- 'তাহলে?'
- 'আমি তোমার জন্য অপেক্ষায় থাকি'।

সে থমকে যায়। মুহূর্তকাল। কিংবা তারচেয়ে খানিক বেশি। তারপর বলে,- 'তুমি সত্যি আমার অপেক্ষায় থাকো?'
আমি শান্ত গলায় জবাব দেই, 'হু, থাকি। পৃথিবীর আর সকল অপেক্ষার চেয়েও বেশি অপেক্ষায়'।

- 'কেন?'
- 'কারণ, আমি তোমার চোখে তাকাতে পারি না'।

- 'তাতে কি?'
- 'তাতেই সব। পৃথিবীর আর সকল চোখে তাকাতেতো আমার ভয় হয় না! শুধু ওই চোখেই ভয়'।

- 'কিসের ভয়?'
- 'ডুবে যাবার'।

সে হাসে। যেন একগোছা কাঁচের চুড়ি ভাঙার রিনরিনে শব্দ। তারপর কণ্ঠে হঠাৎ অদ্ভুত মাদকতা মেখে বলে, 'আমার চোখ নদী না সাগর?'
আমি বলি,- 'কেন?'

- 'ওই যে বললে ডুবে যাবার ভয়'!
- 'হু'।

- 'তাহলে বলো, নদী না সাগর?'
- 'পুকুর'।

- 'পুকুর কেন?'
- 'কারণ ওই পুকুরে যে পদ্ম ভাসে। ও-তো পদ্মপুকুর'।

- 'তাহলে? ডুবে যেতে ভয়?'
- 'নাহ, ভেসে থাকতে'।

- 'তখন যে বললে ডুবে যাবার ভয়?'
- 'হ্যা, ভয়। পুরোপুরি ডুবতে না পারার ভয়। যতটা গভীর হলে ডুবে যাওয়া যায়, চোখ যদি অতটা গভীর না হয়?'

- 'না হলে কি?'
- 'অর্ধেক ডুবে ভেসে থাকতে হবে যে! ভালোবাসায় ভেসে থাকা খুব কষ্টের'।

- 'ডুবে যেতে হয়?'
- 'হু, ডুবে যেতে হয়, সবটুকু নিয়ে'।

সে আবার চুপ করে থাকে। তারপর ফিসফিস করে বলে,- 'যতটা গভীর হলে ডুবে যাওয়া যায়, অতটা গভীর হতে কি থাকতে হয়?'
- 'জল থাকতে হয়। গভীর জলের নদী'।

- 'অতটা জল আমার আছে। আছে বুকের ভেতর, অপেক্ষার পুরোটা জুড়ে।
- 'কার অপেক্ষা?'

সে আরও গভীর, আরও ভেজা, আরও খানিক ফিসফিসিয়ে বলে, 'তোমার, তোমার অপেক্ষা। পৃথিবীর আর সকল অপেক্ষার চেয়ে গভীর। অতল জলের মতন গভীর, এই জলে রোজ আবিস্কারের অনেক আছে। অনেক'।

- 'সত্যি?'
- 'সত্যি।'
- 'কিন্তু কিভাবে?'
সে জবাব দেয় না। নিঃশ্বাসের শব্দ হয় না। হঠাৎ কোথাও বৃষ্টির শব্দ হয়। পাতার ভেতর পাতায়, শ্রাবণের কান্না বাজে। বসন্তে আগুন লাগে আকাশে আকাশে। আমি টেলিফোনের এপার থেকেই চোখ বন্ধ করি। বুকের ভেতর অতল জলের তীব্র ছোঁয়া টের পাই। সেই ছোঁয়া তিরতির ছুঁয়ে যায় ক্লান্তিহীন অপেক্ষা। টেলিফোনের ওপারে আঙুলের ডগায় কেউ জল ছোয়। সেই জল চোখের, সেই জল গালের, সেই জল বুকের ভেতর। আমি সেই জলের ভেতর ডুবে যেতে যেতে বলি, 'ভালোবাসি'।

সে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে। এই কান্না পৃথিবীর আর সকল কান্নার চেয়ে গভীর। আর সকল প্রাপ্তির চেয়ে প্রিয়। এই কান্নার ফোঁটাফোঁটা জল বুকের গহিন কোণের অতল ছুঁয়ে আসা অপেক্ষা।

আমি সেই অপেক্ষা ছুঁয়ে ছুঁয়ে বলি, 'ওই জলে ডুবে যেতে চাই, সবটুকু নিয়ে'।

---------- ------------ ----------- -------- --------
আয় তোকে ছুঁই/সাদাত হোসাইন
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×