একদিন আঙুলের ডগায় ঠিক ছুঁয়ে দেব আকাশ
ভেঙ্গে দেব ক্রমশই উঁচু হওয়া বৃত্তের দেয়াল
অক্ষম কষ্টের বিনিদ্র রাত
একদিন ঠিক মুছে দেব।
একদিন ছুঁয়ে দেব রাত
জোনাকিরা ঘাস জল মেঠোপথ ধরে
একদিন এসে যাবে ঠিক।
অজস্র হ্যালোজেন জ্বেলে দেব আঁধারের গায়
একদিন ক্র্যাচ ফেলে হেঁটে যাব দুপায়ের ভরে
পার হবো রুক্ষ্ম সে মাঠ, ক্লান্ত জীবন
জলা আর দুপুরের নৃশংস রোদ
অমোঘ বিধান ভেঙ্গে একদিন
ছুঁয়ে দেব প্রাণ
একদিন ঘুম ভেঙ্গে যাবে
হাতের ভেতর থেকে হাত
পাখা হয়ে উড়বে বাতাসে।
---------------------------------------
বেঁচে থাকার দিন/ সাদাত হোসাইন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


