By Imran Habib Rumon (Albums) · Updated 24 minutes ago
গতকাল স্বাস্থ মন্ত্রণালয় থেকে ঘোষিত মেডিকেলে জিপিএ ভিত্তিক ভর্তি পদ্ধতির সিদ্ধান্ত বাতিল করে ভর্তি পরীক্ষা পুনর্বহালের দাবিতে আজ ১৩ জুলাই ’১২ সকাল ১১টায় অশ্বিণীকুমার টাউন হলের সামনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্যোগে শত-শত শিক্ষার্থী-অভিভাবকদের উপস্থিতিতে মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখার আহ্বায়ক মনীষা চক্রবর্ত্তী এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইমরান হাবিব রুমন, বিএম কলেজ শাখার সভাপতি রিয়াজুল হক সুমন, সাধারণ সম্পাদক বদরম্নদ্দোজা সৈকত, অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন ডা: মিজানুর রহমান, খোদেজা বেগম, মজিবর রহমান, পরীক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাইফুল রহমান, সাবিহা আলম, জান্নাতুল নাইম, ইমরুল কায়েস প্রমুখ।বক্তারা বলেন, ভর্তি পরীক্ষার ১ মাস আগে সরকারের এই রকম হঠকারী সিদ্ধান্ত প্রায় ৪০ হাজার পরীক্ষার্থীদের বিপুল হয়রানীর মধ্যে ফেলবে। বিপুল সংখ্যক পরীক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণের চাপ, কোচিং বাণিজ্য বন্ধ, প্রশ্নপত্র ফাঁস রোধ ইত্যাদি অজুহাত দেখিয়ে তারা এই পরীক্ষা পদ্ধতি বাতিল করতে চাচ্ছে। অথচ মেডিকেলের তুলনায় অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে এক আসনের বিপরীতে পরীক্ষা দেয় অনেক বেশী ছাত্র-ছাত্রী। আবার শুরুতে কোচিং বাণিজ্য বন্ধের কোন ব্যবস্থা না নিয়ে শেষ সময়ে যখন কোচিংগুলির আর্থিক ও একাডেমিক কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে তখন এই সিদ্ধান্ত শিক্ষার্থীদেরকেই ক্ষতিগ্রস্ত করবে, কোচিং সেন্টারগুলোকে নয়। আর প্রশ্নপত্র ফাঁস রোধে কার্যকর ব্যবস্থা না নিয়ে ভর্তি পরীক্ষা বাতিলের সিদ্ধানত্ম মাথাব্যাথার প্রতিকারে মাথা কেটে ফেলারই সামিল। নেতৃবৃন্দ আরো বলেন, প্রতিবছরই জিপিএ ৫ না পেয়েও সারাদেশের মেডিকেল কলেজে ভর্তি হচ্ছে অনেক শিক্ষার্থী। একজন শিক্ষার্থী বাংলা বা ধর্মে ‘এ’ প্লাস না পেলে সেটি তার মেডিকেলে ভর্তি হওয়ার জন্য অযোগ্যতার কারণ হতে পারে না। আবার এ বছর সারাদেশে জিপিএ ৫ পেয়েছে প্রায় ৬১ হাজার যাদের অধিকাংশই বিজ্ঞান বিভাগের। অথচ সরকারী মেডিকেল ও ডেন্টাল মিলে মোট আসন সংখ্যা মাত্র ৩,৩৭৮টি। এই বিপুল পরিমান শিক্ষার্থীসহ গত বছরের পাশ করা শিক্ষার্থীদের মধ্যে আসন বন্টন প্রক্রিয়ার কোন স্বচ্ছ ধারণাও দেয়া হয়নি। যে ঘোষণার মাধ্যমে আজ সারাদেশের হাজার হাজার শিক্ষার্থীর মেডিকেলে ভর্তির স্বপ্ন আজ ভূলণ্ঠিত হতে চলেছে নেতৃবৃন্দ অবিলম্বে তা বাতিল করে ভর্তি পরীক্ষা পদ্ধতি পুনর্বহালের দাবি জানান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



