হাসিনা :
ধৈর্য যখন ধরে আছেন আরো একটু ধরুণ
পাঁচটা বছর এদিক সেদিক দৌড়ের উপর থাকুন
খালেদা:
ধৈর্যের কিন্তু সীমা আছে সেটা জেনে রাখুন
ডের হয়েছে হাংকি পাংকি এবার একটু নামুন
হাসিনা:
বললেই কি আর যায় কি ছাড়া এমন গদির মায়া
সহজে আর ছাড়ছিনা যে থাকবে একটি পায়া
খালেদা:
তাই হোক নিলাম কেড়ে গদির সব ঠেং
দেখব এবার কেমন করে কারে মারো লেং!
হাসিনা:
গদি আমার উভয়চর ঠেং যদি যায় চলে
পানিতেও ভাসতে পারে নৌকার মতো হেলে
খালেদা:
দিলাম তবে চিত করে সাতার জানো নাকি?
তবে তুমি ডুবেই মরো কার তাতে কি!
হাসিনা:
মরবো যখন সাথে মরি চলো দুজন মিলে
দেশটা তবু ভাল থাক আমরা চলে গেলে
খালেদা:
তাই হোক তাই হোক চল আমরা যাই
ভালো থেকো বাংলাদেশ টাটা গুড বাই

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



