ইচ্ছে যাকে ধরছে মারছে দিচ্ছে পুরে জেলে
মাসকাবারি রিমান্ড দিচ্ছে প্রতিবাদি কেউ হলে
ছুড়ছে ভাংছে আগুন দিচ্ছে দোকানপাট ঘরবাড়ী
লুটছে আবার মামলা দিচ্ছে সংখ্যালঘুর তকমারি
খাচ্ছে দাচ্ছে হাসছে গাইছে নাচছে আবার ব্র্যাক ড্যান্স
ঢালছে ঢুলছে বকছে কাঁদছে থাকছেনা আর ঠিক সেন্স
দেখছি শুনছি সয়ে যাচ্ছি নিত্য দিনের চাল চিত্র
চুপ থাকছি আর ভাবছি কে শত্রু আর কে মিত্র
হাটছি বসছি অপিস যাচ্ছি খেয়াল রাখছি চারদিক
নিউস দেখছি পত্রিকা পড়ছি হিসাব কসছি ঠিক বেঠিক
চলছি ফিরছি ঘুরছি মরাছি পার করছি অস্থির সময়
দিন গুনছি আর ভাবছি কবে আবার দেশ আমার হবে শান্তময়

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



