আম্মু আমার একা একা ভাল লাগেনা
আব্বু কেন বিদেশ থাকে দেখতে আসেনা
তুমি থাকো তোমার কাজে সারা দিন ব্যাস্ত
এটা সেটা কত কি একটু পাওনা রেস্ট ও
আম্মু আমার একা একা ভাল লাগেনা
তুমি শুধু পড়তে বল ইচ্ছে করেনা
আমার শুধু ভাল লাগে পুতুল নিয়ে খেলতে
কত কথা বলি আমি পারেনা সে বলতে
আম্মু আমার একা একা ভাল লাগেনা
একটা ছোট্ট বাবু হলে মন্দ হবেনা
খেলব দুজন একসাথে করবনাতো ঝগড়া
আব্বুকে আজ দিতে হবে সেই বায়না বাগড়া

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



