somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ মিরু'র বিয়ে

১১ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বছরের পর বছর মিরু নিজেকে প্রশ্ন করে যে উত্তরটা খুঁজে পেলনা তা হল অর্ক এর সাথে নিজেকে জড়ানো উচিত হবে কি-না। যে বয়েসের গগনে এসে একটা ছেলে বা মেয়ে আবেগ নির্ভর হয়ে সিদ্ধান্ত নেয় এবং সেটা অধীকাংশ ক্ষেত্রে চারিপার্শ্বিক বাস্তবতার সাথে সাংঘর্ষিক হয়ে উঠে ঠিক সেই সময়ে দুজনের পরিচয়, ইন্টারমিডিয়েট এর পাঠ চুকিয়ে অনার্সে যখন যাত্রা শুরু, সেই থেকেই তারা দু’জনের পরিচয় সূত্র।

মিরু কিংবা অর্ক কেউ কোনদিন কাউকে বলেনি আমি তোমাকে ভালবাসি, তথাকথিত চলমান প্রেম ভালবাসার উপকরণ গুলো তারা ব্যাবহার করেনি কখনো, তারা হাত ধরে যায়নি পহেলা বৈশাখ এর জনসমুদ্রে নিজেদের ডুবিয়ে দিয়ে ধুলোর জগতে মিশে নিজেদের বর্ণ ধূসর করার প্রতিযোগীতায়, পার্ক রেষ্ট্রুরেন্ট এ গিয়েছে সেটা কোন ডিম লাইটের আলোতে নিজেদের রঙ্গিন করে দেখার তাড়নায় নয়, ভাল লাগা ভালবাসা এটা প্রকৃতির একটা উপাদান, এটাকে অস্বীকার করলে মানব কিংবা জীব জগৎ সকলেরই অস্তিত্ব বিপন্ন হতে বাধ্য, মিরু অর্কের ভাল লাগা ভালবাসা দুটোই ছিল কিন্তু তার প্রকাশ যতটানা বাহ্যিক তার চাইতে ঢের বেশী মননে, মানসিকতায়, আচার ব্যাবহার আর নিজেদের মধ্যে না বলা অনেক কথা বুঝে নিয়ে সামন্তরালভাবে এগিয়ে চলা

মিরু অর্ক ভবিষ্যৎ নিয়ে ভাবেনি তা নয়, তারা নিয়ত এটা নিযে যুদ্ধ করেছে নিজেদের সাথে, সামাজিক দুরুত্ব খুব বেশী না হলেও অর্থনৈতিক ব্যাবধান ছিল ঢের, মিরুরা যেখানে উচ্চবিত্তের স্তরে সাবলিল সেখানে অর্কদের পরিবার মধ্যবিত্তের স্থানটা ধরে রাখার প্রাণন্তকর চেষ্টা, পড়ালিখার পাঠ চুকিয়ে যখন মিরুর বিয়ের তোড়জোর চলছিল তখন অর্ক পায়ের জুতো ক্ষয় করছিল একটা চাকরীর, মিরুর বিয়ে যেমন হয়-হচ্ছে ঠিক তেমনি অর্কের চাকরীও।

এখনো মাঝের মধ্যে ফোনে যোগাযোগ হয় তাদের, সেদিন মিরু জিজ্ঞেস করছিল চাকরী বাকরি কোন কিছু হল কিনা, অর্ক বলেছিল চেষ্টা করছি, মিরু সেদিন বার বার বলছিল, সবাই জুটিয়ে নিয়েছে চাকরী ব্যাবসা, তুমি পারনা কেন? কথাগুলো বলার সময় খুব বিষন্ন মনে হচ্ছিল মিরুকে, অর্ক তখনো বুঝতে পারেনি সেই বিষণ্নতার কি মানে।

ভাল মন্দ মিলে অবশেষে যখন একটা চাকরী হয়েই গেল তখন অর্ক হাফ ছেড়ে বাঁচল, বেকারত্বের বোঝা যে কত বিষাদ, প্রতিটা সেকেন্ড যে কি তুফান বয়ে চলে মস্তিষ্কে সে ভয়ংকর দৃশ্যগুলো অর্ক আর ভাবতে চায়না, আজ তার কেন জানি কেবল মিরুর কথা মনে পড়ছে, মিরুকে কি জানাবে এখন! চাকরী পাবার নিউজটা? ভাবছিল অর্ক, ঠিক সেই মুহুর্তেই মিরুর ফোন, সুখবরটা পেয়ে মিরুর অভিব্যাক্তি বোঝা গেলনা, সে শুধু বলেছে অর্ক তোমার সাথে জরুরী কথা আছে, দেখা করা যাবে? আজকাল কিংবা পরশু? অর্ক বলেছিল হুম যাবে, তবে নেক্সট শনিবার হলে ভাল হয়, সেদিন অফিস বন্ধ না, তবে চাইলে ছুটি নেয়া যায়।

আজ শনিবার, অর্কের সাথে মিরুর দেখা করার কথা, অথচ মিরুর ঘরে চলছে গৃহযুদ্ধ, সেই কবে ছয় সাত মাস পূর্বে পাত্রপক্ষ মিরুকে দেখে গিয়েছিল, তারপর শান্ত হয়ে গিয়েছিল নদীর ঢেউ, এখন হঠাৎ তা তুফান বেগে দশ নাম্বার মহা বিপদ সংকেত হয়ে ধরা দিল। হঠাৎ করে পাত্রপক্ষ তোড়জোড় শুরু করে দিল, এত দিন থাকতে সেই শনিবারই বেছে নেয়া হল আকদ এর জন্য।

মিরু বেকে বসল, সে এই বিয়ে করবেনা, তার অন্যত্র পছন্দ আছে, অভিভাবকরা বলল তোমার পছন্দ থাকতেই পারে, আমরা তোমাকে প্রশ্নটা হাজার বার করেছি তুমি তখন মিথ্যা বলেছ, বিয়ের ব্যাপারে তোমার নির্মোহের ধরন দেখে আমরা সেটা অনুধাবন করতে পেরেছি, আর পেরেছি বলেই আমরা তোমার অনুমতি নিয়েছি বারবার। আজকে আমরা যখন একটা ফাইনাল করলাম ব্যাপারটা, আর কিছুক্ষণ পর তোমার আকদ আর তুমি বলছ এই বিয়ে করবেনা, এটা হয়ান, তোমার মান সম্মান সমাজ না থাকতে পারে আমাদের আছে, এতগুলো মানুষকে কষ্ট আর অপমান করা তোমার ঠিক হবেনা। তবুও মিরু আজ অনড়, এত বছর যাবত যে প্রশ্নটা নিজেকে করে কোন কুল কিনারা পাচ্ছিলনা আজ সে উত্তর খুঁজে পেয়েছে, অর্ক ছাড় অন্য কিছু আর ভাবতে পারছেনা সে।

সবাই যখন বোঝাতে ব্যার্থ হল মিরুকে তখন মিরুর মা বলে বসলেন, ওয়েল, দরজা খোলা আছে তুমি যেতে পার মন যেখানে চাই, এবং সেটা চিরতরে, মিরু যেন এতক্ষণ ঘোরের মধ্যই ছিল, এবার সম্বিত ফিরে পেল, তাকাল দরজার দিকে, সেটা সত্যিই খোলা ছিল, তবে নাড়ির বন্ধনকে আর অস্বীকার করা গেলনা।

আজ মিরুর বিয়ে, পিড়েতে বসে মিরু ভাবছিল, আজতো অর্কের সাথে দেখা করার কথা ছিল, সে নিশ্চয় অপেক্ষা করছে আমার জন্য................

(বি.দ্র. লিখাটি অন্য ব্লগে অন্য চোখে নিক থেকে প্রকাশ করা হয়েছে)
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×