আমিতো বলেছি নির্বাচনে যাবনা
নির্বাচন আমাকে কোন ভাবেই ছাড়েনা
এত করে বলি তবু ছাড় ছাড় ছাড়
ছাড়লনা তবুও নির্বাচন কমিশনার।
পরের ঘটনা সবার আছে জানা
হাসপাতালে গেলাম তবু অসুখ ছিলনা
অনেক কষ্টে চেপে ধরে না ছাড়তেই মুত
প্রধানমন্ত্রী বানিয়ে দিল বিশেষ দূত।
এই বেশ ভাল আছি ক্ষমতার কাছাকাছি
এভাবেই কাটুক দিন যতদিন বেঁচে আছ
নীতি জ্ঞান কার আছে বল দেখি দেশটায়
সবাইতো ভাগ করে লেটে পুটে খেতে চায়।
যত দোষ নন্দ ঘোষ এরশাদ শালা বেইমান
ঝাড়ু মিছিল কর যদি বল কার অপমান
আমিতো বলেছিলাম নির্বাচনে যাবনা
নির্বাচন তবুও আমায় কেন ছাড়েনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



