তোমার দেয়া স্বপ্নগুলো ঠিক তেমনি স্বপ্নীল
তোমার বলা কথাগুলো আজও কানে বাজে
আজও আমি ভুল করে পথ চলি মাঝে মাঝে
আজও আমার রাত্রি জাগা একা একা একা
আজও আমার স্বপ্ন দেখা হয় যদি দেখা
আজও আমার ইচ্ছে করে ঘড়ির কাটা ঘুরে
তোমারও কি হয় কখনো আমার মতো করে?
তোমারও কি ইচ্ছে করে কেমন আছি জানতে
তোমারও কি ইচ্ছে হয় নিরালায় বসে কাঁদতে?
তোমারও কি মনের ভেতর হয় কখনো ভুলে
আমার যেমন হৃদয় জুড়ে আজও ঝড় তোলে
আজও আমি সেই পাঞ্জাবীটা আকড়ে ধরে আছি
আজও আমি মিছে আশায় আজও বেঁচে আছি
হয়তো অনেক যোজন দূরে হয়তো কাছাকাছি
হয়তো তুমি ভালই আছ আর আমি কষ্টে আছি
আসবে ফিরে তুমি আাবার সেটা তবে চাইনা
আবার কেউ কষ্ট পাক তা কখনো হয়না
আমার এখন ভালই লাগে কষ্ট পেতে পেতে
আবার সেই দিনগুলোতে উকি ঝুকি দিতে
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



