ভালবেসে দুঃখ আমি পেতে চাইনা
অন্য কিছু বল আমায় ভালবাসতে বলনা
আমিতো পারবনা সইতে ভালবেসে হারানোর বেদনা
তাই আমাকে আর ভালবাসতে বলনা।
আমিতো দেখেছি ফুল মুকুলেই বিনাষ
আমিতো দেখেছি জীবনের করুণ সর্বনাস
আমিতো জানি জীবন ভালবাসা ছাড়া হয়না
তবুও আমাকে আর ভালবাসতে বলনা।
যদি কখনো বদলাই মত চাই ভালবাসতে
ফিরিয়ে দিও আমায় নিজেরই অজান্তে
বলে দিও ভালবেসে তুমিও চাওনা হারাতে
ভালবাসা থেকে যাক সীমানার ওই প্রান্তে
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



