আশে পাশে হর হামেশায় দেখছ নাকি লাশ!
ভুলেও কভু চোখ দিওনা দেখবে শুধু ঘাস
আশে পাশে যদি কেউ গুম হয়ে যায়
বলতে হবে হতে পারে জানা শুনা নাই
আশে পাশে পুলিশ এসে যদি খোঁজ করে
দিতে হবে ভো দৌড় কলমা শাহাদাত পড়ে
আশে পাশে যদি থাকে মাসলা মাসায়াল পুস্তক
তাড়াতাড়ি সরাত হবে বুঝলে মিস্টার উজবুক
আশে পাশে কত কিছু হয়ে যাবে রোজ
তাই বলে সবকিছুর নিতে নাই খোঁজ
আশে পাশের চিন্তা ছেড়ে নিজের ভাবনা ভাব
আপনি বাঁচলে বাপের নাম সেইটা মনে রাখ
এই আমাদের আশে পাশের আজব পরিবেশ
মিথ্যা নয় সত্যি বলছি হিরক রাজার দেশ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



