কিছু দুঃখবোধ আছে জিইয়ে রাখতে হয়
ফুরিয়ে যাবে তাই মনে লাগে ভয়
দুঃখ যখন ঘুরে ঘুরে বাড়ায় যন্ত্রণা
মনকে বলি বাড়ুক আরো চাইনা সান্তনা।
কিছু সুখ আছে আসলেই কি সুখ!
নাকি কেবল নিজের সাথে অভিনয় নিখুত
ভয় ভয় ভয় এমন সুখে ভয়
যদি কেউ বুঝে ফেলে সুখের অভিনয়
পেয়ছ কি সুখের নাগাল দুঃখ মাড়িয়ে
কিনতে কি চায় মন দুঃখ সুখ দিয়ে
আমি কিন্তু দুঃখ পুষি সুখ খুঁজিনা
সুখের আশায় তাই আর দুঃখ বেচিনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



