আঙ্গুলের ছাপ রবে তারানা রবেনা
মিশনটা শেষ হলে কেউ কথা কবেনা।
সেই ছাপে হতে পারে আগামীর ভোটটা
হ্যাক যদি হয়ে যায় সেই ছাপের রুটটা!
ছাপতো দিতেই হবে যদি চায় সরকার
মোবাইলটাও চালু রাখা ভীষণই দরকার।
খচখচ করে মন হয়ে আছে কাটখোট্টা
হ্যাক যদি হয়ে যায় সেই ছাপের রুটটা!
সেই ছাপে ছাপ দিয়ে ডিজিটাল পাসপোর্ট
ক্লোন করে যদি হয় একাউন্ট ব্যাংক লুট
নিরাপত্তার ব্যাপারটা যদি হয় ক্লিয়ার
বলতেতো দ্বিধা নেই সরকার মাইডিয়ার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


