গরু বলে খাসিরে চল যাই বাজারে
খা তাজা বাসিরে হও মোটা তাজারে
তাতে কাম
বাড়ে দাম
লাখে যাবো আমি তুই যাবি হাজারে।
খাসি বলে গরু ভাই খেয়ে আর কাজ নাই
কোরবানী কাছে এলে তবে খুব দাম পাই
বছর যায়
খবর নাই
খুদকুড়ো জোটেনা লতাপাতা ঘাস খাই।
গরু বলে তাইতো আগেতো ভাবিনাই
মাখে তেল শরীরে আগেতো মাখিনাই
চল রেগে
যাই ভেগে
চলনারে দূজনে একসাথে ভাগি যাই।
কীকরে যাই ভাই বাঁধা আছি খুঁটিতে
গোটাবাড়ী সরগম কোরবানীর ছুটিতে
দু'দিন পর
হবে ঝড়
দু'জনার ঠাঁই হবে তুলতুলে রুটিতে।
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



