August 13, 2012
বন্ধু (আর/ ও/ এবং/ না) কষ্ট ?_____সাফি( চরিত্রঃ সকাল) Part:1
১০ অগাস্ট ২০১২ বিকাল ৪ টা ১০ মিনিট। ঘুমাইতে ছিলাম। ততোক্ষণ প্রায় হালকা পাতলা ঘুম হইছে, মানে আরও ঘুম দরকার ছিল। এমন সময় সৃষ্টিকর্তা অদৃশ্য ভাবে কিছু প্রশ্ন করলেন। আমাকে বললেন তোমাকে দুইটা বিষয়ের নাম বলবো এর ভিতর থেকে একটা পছন্দ করবা, যেটা পছন্দ করবা তোমাকে সেটা দেওয়া হবে......
আমাকে তখন খুশি মানুষই বলা যাই, কারন পরিসংখ্যানে ভালো জ্ঞ্যান থাকায় তখন বুজতে পারলাম ভালো বস্তু পাওয়ার সম্ভবনা অর্ধেক। সেটা ঐ বস্তুর উপর আমার জ্ঞ্যান থাকুক আর নাই থাকুক। কারন জ্ঞ্যান না থাকলে পছন্দ করাও কঠিন, অনেকটা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার মতো। তো মূল বিষয়ে যাওয়া যাক.........
আমাকে তিনি বললেন, আমি তো সবাই কে ঈদের উপহার স্বরূপ দুইটা বস্তু বা জিনিস দেখাইতেছি, তার ভিতর থেকে সবাই একটা করে পছন্দ করে নিয়েছে...
এইভাবে তোমার ভাগ্যে পরেছে বন্ধু আর কষ্ট তুমি কোনটা নিতে চাও?
বাহ, এই কারনেই বাহ যে, আল্লাহর অশেষ রহমতে এই দুই টা বিষয়ের উপর আমার পি,এইস,ডি সমপরিমান জ্ঞ্যান। আমি তখন তাকে বললাম, এইযে সৃষ্টিকর্তা, আমি যতটুকু জানি দুইটাই তো একই জিনিস, একে অন্যের সমার্থক শব্দ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


