স্যার
জানিনা কিভাবে যে Research Methodology এর মত বিষয় পড়ানোর আগ্রহ পান। এই বিষয় টা আমার কাছে অনেকটা চার্জার ফ্যান এর মত যে সাধারন মানুষের কাছে প্রয়োজন অনেকটাই কম, কিন্তু আবার কিছু কিছু মানুষ আছে যাদের না হলেই নয় ( আর আপনি যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একনিষ্ট ভক্ত সেহেতু এই আওয়ামীলীগ এর সময় আপনার দরকার টা একটু বেশি )। অথচ এই একটি মাত্র বিষয় যেখানে আমি একটা ক্লাস ও মিস করিনি, তার চেয়েও বড় কথা মিস করার কথা ভাবতেই পারতাম না। বরং লিফট এর জন্য অপেক্ষা না করে, দ্রুত সিঁড়ি দিয়ে আট তলায় ক্লাস রুম য়ে গিয়ে যখন দেখতাম আপনি লেকচার শুরু করে দিয়েছেন আমি পাঁচ মিনিট লেট, মেজাজ টা খারাপ হয়ে যেতো ( কার উপর যে খারাপ হত তখনও বুজিনাই এখনও বুঝিনা)। তারপর শুরু হয়ে যেতো আমার সারাটা ক্লাস মুখ হ্যাঁ করে থাকা ৯০ মিনিট এর ক্লাস (ছোট বেলা থেকেই যে জিনিস টা শুনতে বা দেখতে ভালো লাগতো আমি হ্যাঁ করেই শুনতাম বা দেখতাম)। এত সুন্দর ভাবে যে কিভাবে একজন লেকচার দেই আমার কল্পনার বাইরে এটা তাও কষ্ট করে কল্পনাতে আনা যাবে কিন্তু তাই বলে এত বিষয়ের উপর কারো জ্ঞ্যান থাকতে পারে এটা অনেকেরই কল্পনার বাইরে। অনেকে হইতো বলবে পি,এইছ,ডি, করছে একটু বেশি জ্ঞ্যান থাকা স্বাভাবিক। কিন্তু আমার জানা মতে, শুধু ফিজিক্স আর গণিত নিয়ে পরলেও এই জ্ঞ্যান অর্জন সম্ভব নয়। হইতে পারে এর পিছনে রয়েছে সুদ্রিয় পরিকল্পনা অথবা ভালোবাসা অথবা শুধু জানার ইচ্ছা।
ও হ্যাঁ, আর এই জ্ঞ্যান চর্চা চালিয়ে যাওয়ার শুভ কামনা এবং জন্মদিনের উপহার স্বরূপ অদৃশ্য ভালোবাসা গ্রহন করাতে ভুলবেন না।
সাফি ( চরিত্রঃ সকাল)
অগাস্ট ১৪, ২০১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


