somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশের কোঠায় থাকাকালে যে কাজগুলো করা উচিত

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বর্তমান সময়টা আমাদের দেশের জন্য খুবই সম্ভাবনাময় এক সময় । আমাদের দেশে একটা বড় অংশ তরুন । ফলে জনসংখ্যার একটা বড় অংশই বর্তমানে কর্মক্ষম এবং উদ্যমী । এ বিশাল কর্মক্ষম এবং উদ্যমী জনগোষ্ঠীর একটা বড় অংশই বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত রয়েছে । কেউ কেউ নিজ উদ্যোগে ব্যবসা করছেন । আবার অনেকেই চাকুরীর প্রত্যাশায় আছেন ।
তবে আমরা যে যাই করি না কেন, আমাদের সবাইকে মনে রাখতে হবে, জীবন একবারই আসে, আর তারুন্য সেই এক জীবনেরই ক্ষুদ্র এক অংশ । নিজের সর্বস্ব নিয়ে জীবনকে আলিংগন করার এখনই সময় । মুক্ত চিন্তা, মুক্ত মন নিয়ে জীবনকে অবগাহন করতে হবে এখনই ।
তারুন্যে যে কয়টি কাজ অবশ্যই করা উচিত তা হল -

১। একটু বেশি সাহসী পদক্ষেপ :
জীবনের আর কোন পর্যায়েই আমরা তারুন্যের চেয়ে বেশি শক্তি আর মানিয়ে নেয়ার ক্ষমতা পাবো না । তাই এ বয়সেই আমাদেরকে সাহসিকতার সাথে ঝুঁকি গ্রহণ করতে হবে । ব্যর্থতাকে মেনে নিয়ে পুনরায় শুরু করার মত সময়, শক্তি আর সাহস অন্য কোন বয়সে পাওয়া সহজ নয় ।
তাই এ বয়সেই নিজের খোলস থেকে বেরিয়ে আসতে হবে, মিশতে হবে বহু মানুষের সাথে । এ বয়সে যখন তখন বেরিয়ে পড়তে হবে অজানার উদ্দ্যেশ্যে । এ বয়সে সমাজ সেবা মূলক সংগঠন করতে হবে, সেচ্ছাসেবী হিসাবে কাজ করতে হবে যখনই সুযোগ পাওয়া যায় । এ বয়সে কোম্পানী প্রতিষ্ঠা করতে হবে নিজেদেরকে । নিজের সম্ভাবনা গুলোকে যাচাই করার এটাই সেরা সময় । আর যদি কেউ তা না করে, তবে সে নিজে তার সম্ভাবনা যাচাই করার সুযোগ হারাবে । হ্য়ত তার ভাবা ১০০ টি আইডিয়ার মধ্যে একটি দুটি আইডিয়া তার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারত , কিন্তু যদি সে তা পরখই না করতে পারে , তবে তা শুধু আফসোস হয়েই থেকে যাবে ।

২। বিশেষজ্ঞ হওয়া :
কোন একটা বিষয়ে এক্সপার্ট হওয়া ছাড়া কেউই জীবনে সফল হতে পারে না । প্রত্যেকেরই কোন না কোন বিষয়ে এক্সপার্ট হওয়া জরুরী । এটা সত্য যে মানুষ সাধারনত ত্রিশের কোঠায় গিয়ে কোন একটা বিষয়ে এক্সপার্ট হতে সক্ষম হয় কিন্তু এক্সপার্টাইজ গ্রো করানোর জন্য জ্ঞান অর্জনের প্রক্রিয়া শুরু করা উচিত বিশের কোঠাতেই ।
আমাদেরকে মনে রাখতে হবে যে, সব বিষয়ে একটু একটু জেনে আমরা হয়ত কোন রকমে টিকে থাকতে পারব, কিন্তু সফল হওয়ার জন্য আমাদেরকে অবশ্যই কোন না কোন বিষয়ে বিশেষজ্ঞ হতে হবে ।

৩। মিতব্যয়ী হওয়া :
উপরের ১ এবং ২নং কাজ গুলো করতে হলে আমাদের নিজেদেরকে ব্যক্তিগত অতিরিক্ত ভোগ বিলাস ত্যাগ করার মানসিকতা রাখতে হবে । অনেক সময় দেখা যায় অনেকেই সফলতার মুখ সামান্য দেখা মাত্রই বিলাসবহুল গাড়ি , এপার্টমেন্ট প্রভৃতির পেছনে বিপুল অঙ্কের টাকা ব্যয় করে ফেলে । এতে ২ দিক থেকে ক্ষতি হয় । প্রথম দিক হল বিনিয়োগ সম্ভাবনা কমে যাওয়া । যেহেতু অনেক গুলো টাকা অনুৎপাদনশীল খাতে ব্যয় হয়ে গেল, তাই সাফল্যের শীর্ষে থাকা অবস্থায় সে ব্যবসায় বিনিয়োগ বাড়ানোর কথা ভাবতে পারে না । আর দ্বিতীয় দিকটি হল মানসিক দিক । ভোগ বিলাসে তৃপ্ত ও অভ্যস্ত মন কঠোর পরিশ্রমের কথা ভাবতে পারে না যা তার অধিকতর সাফল্যের সম্ভাবনাকে ধংস করে দেয় ।

এটা সত্য যে কেউ যদি সত্যিকার অর্থে তার পেশাগত জীবনে সাফল্য অর্জন করতে চায়, তাহলে তার জীবনের প্রথম অংশটুকু কার্যকর ভাবে কাজে লাগাতে হবে । "Think Big" মন্ত্রে দীক্ষিত হয়ে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় - বিশ থেকে ত্রিশ বছর বয়সকে কাজে লাগাতে হবে ।

সুত্র: লিংকড ইন । (Tom "TK" Kuegler)
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:১৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মোন্মাদদের কল্পিত বাস্তবতা: "দি ম্যাট্রিক্স" এবং নীল বড়ি

লিখেছেন শ্রাবণধারা, ২২ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৭


বাংলাদেশ ধর্মোন্মাদ ও জঙ্গিদের কবলে পড়েছে। সামাজিক যোগাযোগমাধম্যের কল্যানে এই ধর্মোন্মাদনা দাবানলের মতো সারা দেশে ছড়িয়ে পড়ছে।

ধর্ম অবমাননার অভিযোগ তুলে, কদিন আগে সাতক্ষীরায় একদল ধর্মোন্মাদ ও জঙ্গি ওয়াহিদুজ্জামান শামীম... ...বাকিটুকু পড়ুন

ফেসবুক অ্যাক্টিভ মানেই- অনলাইন অ্যাক্টিভিস্ট নয়।

লিখেছেন জুল ভার্ন, ২২ শে অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৩

ফেসবুক অ্যাক্টিভ মানেই- অনলাইন অ্যাক্টিভিস্ট নয়।

বর্তমান ডিজিটাল যুগে ‘অনলাইন অ্যাক্টিভিস্ট’ একটি বহুল ব্যবহৃত পরিচয়। সামাজিক এবং রাজনৈতিক অঙ্গনে এই পরিচয়ের কদর দিন দিন বাড়ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে- ফেসবুকে নিয়মিত পোস্ট... ...বাকিটুকু পড়ুন

যারা ব্রয়লার মুরগী খায় তারা সমকামী

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৫৩


ওয়াজ শোনেন অথচ মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে চেনেন না, এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছেন। হুজুরের আরেকটি বড় পরিচয় হলো, তিনি করোনার ওষুধ স্বপ্নে পেয়েছেন বলে দাবি করেছিলেন। হুজুর... ...বাকিটুকু পড়ুন

শেইপ শিফটার ৩ - মাছ কন্যা

লিখেছেন হুমায়রা হারুন, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৯


২০১১ এর দিকে নর্থ –ইয়র্কে থাকাকালীন রুমার বাসার আশেপাশে তেমন কোন বাঙালি দোকান ছিল না ।সেই টরোন্টর নামকরা চাইনিজ সুপারমার্কেট –টা বেশ দূরে। পায়ে হেঁটে যাওয়ার পথ নয়।... ...বাকিটুকু পড়ুন

যে পথ ধরে রথো রাফি হেঁটে যেতেন: চলে গেলেন ব্লগার রাফি

লিখেছেন শরৎ চৌধুরী, ২২ শে অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

কবি, ব্লগার ও অনুবাদক রথো রাফির স্মরণ
রথো রাফি ব্লগ
রথো রাফি আর নেই—সত্যটি মেনে নেওয়া ভীষণ কঠিন। একজন মানুষের চিরপ্রস্থানের পর আমরা কেবল তার শারীরিক অনুপস্থিতিই টের পাই না, বরং গভীরভাবে... ...বাকিটুকু পড়ুন

×