হেয়ালি করতে করতেই বলে দেই, হেসে ফেলি
কত কিছুই তো হয় ইদানিং
এই ধরুন,
গহীনে পোড়া বকুলের গন্ধে বুদঁ হওয়া,
কখনো হিজল ফুলের আকড়ে হারিয়ে যাওয়া
স্মৃতিময় সোনালী সকাল অথবা সন্ধ্যায়।
কত কিছুই তো হয় ইদানিং
এই ধরুন,
স্বপ্ন বুননে মেঠোরাঙা দুপুরে
আকাশের দিকে ঠাঁই দাড়িয়ে থাকা,
চিল শাকিলের উদ্দীপনা দেখে দেখে
হাসি, না হয় কেঁদে দেই।
কত কিছুই তো হয় ইদানিং
এই ধরুন,
নিজেকে বিকিয়ে অন্য সত্তাকে
নিজের মতো সাজানো,
কষ্টগুলোকে কষ্ট না ভেবেই
সুখের বিভোরে ভাসিয়ে দেয়া।
চলে যাচ্ছে, যাচ্ছেই তো
হয় তো আগামীর স্বপ্নটাকে বাঁচিয়ে রাখা।

সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




