আমি বললাম, আসুক তোমার বড় আপু। আমি তাদের সঙ্গেও কফি খেতে রাজি। কিন্তু তুমি বললে, আমি তোমাকে পরিবেশ দেখে মোবাইলে জানাব।
হ্যাঁ বলেছিলাম।
তারপরে কী ঘটল মনে আছে ?
অপরাধবোধে ভার হয়ে যাওয়া কন্ঠে বিপাশা বলে-আছে।
... আর একটু পর পর হাঁসিতে ভেঙে ভেঙে পড়ছ তুমি। মনে হচ্ছে দুটি খুব সুখি জুটি মনের সুখে উদযাপন করছে থার্টিফাস্ট। সবার চাইতে বেশি উজ্জ্বল তোমার মুখ।
... তোমরা হাঁসছ, গরম কফি খাচ্ছো, মজাদার স্ন্যাকস খাচ্ছো। আর আমি অন্ধকারে তীব্র শীতের মধ্যে দাড়িয়ে কাঁপছি। এক ঘন্টার বেশি সময় ধরে কাঁপছি। শীতে কাঁপছি। তার চাইতে বেশি কাঁপছি অপমানে। কাঁপছি লজ্জায়।
তোমরা মেয়েরা...
সূত্র: জাকির তালুকদারের ছোটগল্প থেকে।
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




