শিক্ষক-শিক্ষার্থী দুই শ্রেণীই রাজপথে। একদল সম্মান রক্ষার দাবীতে আরেকদল ভ্যাট প্রত্যাহারের দাবীতে। সাধারণ জনতাও দু'হাত উচিয়ে সমর্থন দিচ্ছে দু'দলকেই। শুধু মাঠে নেই রাজনৈতিক নেতারা। সঙ্গত কারণেই প্রশ্ন আসে, যে দেশে এমএলএসএস বা পিয়ন নিয়োগেও রাজনীতির কড়াল থাবা থাকে, সেখানে আজ নেতা-নেত্রীদের কোন ভূমিকা নেই কেন? না থাকার মূল কারনটা হচ্ছে 'স্বার্থ'।
স্বশরীরে শিক্ষর্থীদের সাথে রাজপথে না থাকলেও ওদের দাবীর সঙ্গে সহমত পোষণ করছি। এই আওয়াজ নিজের অবস্থান থেকে স্বজ্ঞানেই তুলছি। কেনই তুলব না, বিষয়টি প্রাসঙ্গিক দাবী। শিক্ষা খাতে ভ্যাট না বাড়িয়ে তিন শ'এমপি'র আমদানীকৃত গাড়ীর উপর ভ্যাট আরোপ করতে পারে সরকার বাহাদুর। তাহলে অন্তত নিন্ম আর মধ্যম আয়ের পরিবারগুলোর সন্তনরা শিক্ষিত হয়ে জাতির মুখ আলোকিত করতে পারবে।
অনুরোধের ভাষায় বলব, ভেবে দেখুন, তিন শ' এমপির গাড়ীর চেয়ে আলোকিত জাতি কতটুকু মূল্যাবান ...? আর যদি ব্যর্থ হন, তাহলে মনে রাখুন। যে শিক্ষর্থীরা ৫২'র ভাষা, ৭১'র স্বাধীনতা এনেছে, তারা এদেশের নোংরা রাজনীতির খেলাও একদিন বন্ধ করতে পারবে!
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




