somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আনিসুল হকের: ফেসবুক এবং টাক মাথা B-)

১৫ ই ডিসেম্বর, ২০১১ সকাল ৯:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিন্তির জন্য দাঁড়িয়ে আছি বটগাছের নিচে। বটগাছের নিচে একটা লাল গাড়ি। গাছের ডালে বসে ফলখেকো পাখিরা টুপটাপ বর্ষণ করছে। লাল গাড়ির ছাদ চিত্রময় হয়ে উঠেছে। আকাশে তাকাব নাকি? আমার মাথার ওপরে কোনো পাখি বসে নেই তো! যেই না তাকিয়েছি, অমনি! পাখিদের টার্গেট এত নির্ভুল হয়।
মাথা থেকে ফলের গুঁড়ো মোছার জন্য টিসু পেপার খুঁজছি।
বিন্তি এসে পড়েছে। রিকশার ভাড়া দিচ্ছে। এই মুখ এখন কোথায় লুকাব।
নীল রঙের শাড়িতে তাকে দেখাচ্ছে অপরূপ। রিকশা থেকে নামতে গিয়ে তার শাড়ি গোড়ালির ওপরে উঠে গেল। আমার বুকটা হু হু করে উঠল।
বিন্তির সঙ্গে আমার পরিচয় ফেসবুকে। এখনো দুজনে দুজনকে ভালোমতো চিনি না। আমার মাথা ভর্তি টাক, একেবারে পাকা তালের মতো। আমার বয়স ৩২, কিন্তু আমাকে দেখতে লাগে ৫২।
ফেসবুকে সুন্দর সুন্দর স্ট্যাটাস দিতাম আমি। নিজের কোনো কাব্যপ্রতিভা আমার নেই। আমার বন্ধু সুমন পাটোয়ারীর স্ট্যাটাস কপি করে পেস্ট করে দিতাম। বিন্তি সেই কাব্যময় স্ট্যাটাস পড়ে আমার প্রতি আগ্রহ বোধ করতে লাগল।
প্রথম দিন আমাকে দেখে সে খুবই হতাশ হয়েছিল। বলেছিল, ‘তুমি কি মিনহাজ, নাকি মিনহাজের আব্বা।’
আমি বলেছিলাম, ‘আমার বয়স মোটে ৩২।’
সে দাঁতে দাঁত চেপে বলেছিল, ‘বিশ্বাস করি না।’
আমি বলেছিলাম, ‘দেখো, খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির হলে থেকে থেকে আমার এ অবস্থা। ওদের পানিতে খুব লবণ। চুল সব উঠে যায়।’
আজকে আমি আমার ম্যাট্রিকের সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি এনেছি। বিন্তিকে দেখাব। এরপর যদি সে বিশ্বাস করে যে আমার বয়স মোটেও বেশি নয়।
বিন্তি বলল, ‘এ কী অবস্থা তোমার! সারা মাথায় এসব কিসের গুঁড়ো? টাকমাথায় বটফলের গুঁড়ো, হি হি হি… কাক টাক পছন্দ করে না।’
আমি বললাম, ‘টিস্যু পেপার আছে না তোমার ব্যাগে?’
সে টিস্যু পেপার বের করল। এমন সময় একটা সাত-আট বছরের টোকাই কোত্থেকে এসে আমার হাত ধরে বসল, ‘আব্বা, আসো, আম্মা ডাকে।’
আমি হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে করতে বললাম, বাকীটুকু পড়ুন



১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×