somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাপ সম্পর্কে কল্পকথার জবাব!

১১ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাপ সরীসৃপ প্রাণী। শুধুমাত্র এন্টার্কটিকা মহাদেশে এখনো সাপ পাওয়া যায়নি। জানামতে, এখন পর্যন্ত সাপের ১৫টি পরিবার, ৪৫৬টি গণ এবং ২৯০০টিরও বেশি প্রজাতি রয়েছে। এদের কেউ বিষাক্ত আবার কেউ বিষহীন। আবার বিষধর সাপেরা তাদের বিষকে আত্মরক্ষার চেয়ে শিকারকে ঘায়েল করতেই বেশি ব্যবহার করে থাকে। এই সাপ নিয়ে প্রচলিত রয়েছে বিভিন্ন ধরনের কল্পকথা বা বিশ্বাস। যুগযুগ ধরে চলে আসা কল্পকথাগুলো এখনও আমাদের সমাজে বিরাজমান। এসকল কল্পকথা নিয়ে গড়ে উঠেছে অনেক নাটক সিনেমা। এসব কল্পকথাকে আবার সত্য বলেও মনে করেন অনেকে। আজ সাপ নিয়ে এমনই কিছু কল্পকথার সত্যতা উন্মোচন করার চেষ্টা করব।

প্রচলিত কথা: সাপ দুধ পান করে! আবার দুধ পানের জন্য গোয়াল ঘরের গাভীকে পেচিয়ে ধরে ওলান থেকে দুধ পান করে!

সত্যতা: সাপ পানি পান করে। দুধ পান করেনা। তারা দুধ ভালভাবে হজম করতে পারেনা। সরীসৃপের জীবন দুধের সাথে সম্পৃক্ত নয়। এদের কোন দুগ্ধক্ষরা গ্রন্থিও নেই। তাই দুধ খাওয়ার প্রশ্নই আসেনা। তবে তীব্র পানি পিপাসায় সামনে প্রাপ্ত যেকোন ধরনের তরল খাবার; যেমন দুধ পান করতে পারে। আবার গরুর ওলান ফাটলে অনেকে বলে থাকেন সাপ কামড়ে ফাটিয়েছে। কিন্তু বাস্তবতা হল ওলান ফাঁটে মাসটাইটিস নামক রোগ হলে।



প্রচলিত কথা: কাল নাগিনী সাপের বিষে লক্ষ্মীনদরের মৃত্যু!

সত্যতা: কাল সাপ বা কাল নাগিনীর কথা শুনলে সকলেই ভয়ে আতকে উঠতে পারেন। এই সাপের বিষে লক্ষ্মীনদরের মৃত্যু হয়েছে! সত্য কথা হল এই সাপের কোন বিষ নেই।

প্রচলিত কথা: সাপ যখন অনেক বৃদ্ধ হয় তখন দাঁড়ি গজায়!

সত্যতা: গ্রামাঞ্চলে এই কথাটি অনেক প্রচলিত আছে। পুরাতন বসতভিটায় নাকি দাঁড়িওয়ালা সাপ ঘুরে বেড়ায়! কিন্তু বাস্তবতা হল সাপ সরীসৃপ প্রাণী। এদের সমস্ত শরীরে চুলেরই অস্তিত্ব নেই। আর দাঁড়ি থাকার তো প্রশ্নই আসেনা।

প্রচলিত কথা: সাপের মাথায় মণি!

সত্যতা: সাপের মাথায় মণি থাকে। যেটি পেলে যে কেউ প্রচুর ধনসম্পদের মালিক হতে পারবে। তবে এটি অসম্ভব। ভারতীয় পৌরাণিক কাহিনীই মূলত এই শ্রুত কথাটির জন্ম দিয়েছে।

প্রচলিত কথা: সাপকে আঘাত করলে সে আপনাকে মনে রাখবে ও প্রতিশোধ নিবে!

সত্যতা: মনে রাখবেন সাপ প্রতিহিংসাপরায়ণ প্রাণী নয়। তাছাড়া তার ছোট্ট মস্তিষ্ক দিয়ে আপনার কথা মনেও রাখতে পারবেনা। বাংলাদেশি ও ভারতীয় ক’জন পরিচালক এই ভ্রান্ত ধারণার উপর অনেক চলচ্চিত্র তৈরি করেছেন।

প্রচলিত কথা: দুই মাথাওয়ালা সাপ! অর্থাৎ লেজের দিকে আরেকটি মাথা আছে!

সত্যতা: এই কথাটি প্রচারের জন্য প্রধানত সাপুড়েদেরকে দায়ী করা যায়। একবার এক সাপুড়েকে দেখেছিলাম এমনটি বলতে। সে এ ধরণের একটা সাপও নিয়ে এসেছিল, যার লেজের দিকে আরেকটি মাথা আছে। কিন্তু ভালভাবে পর্যবেক্ষণ করে দেখেছিলাম তার লেজটা স্ফীত হলেও সেটায় মাথার কোন চিহ্নই নেই। মূলত তারা দর্শনার্থীদের আকৃষ্ট করার জন্যই এমন কথা বলে থাকে।

লেখক: সাইফুল ইসলাম, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু)।
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০৭
৯টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৫

।।হায়দারাবাদের নিজাম।।


১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্য

লিখেছেন চারাগাছ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৬




বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্য


​আজকের বৃষ্টিটার কোনো ছন্দ নেই। কোনো ব্যাকরণ নেই। স্রেফ আকাশ ভাঙা জল, যা এই শহরের বুকে সশব্দে আছড়ে পড়ছে। মানুষজন তাড়াহুড়ো করে ছাতা মেলছে, আশ্রয়ের খোঁজে... ...বাকিটুকু পড়ুন

ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেলো

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩



বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।

ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি... ...বাকিটুকু পড়ুন

রাজনীতিতে ফেরার টিকিট কি এবার ক্রেমলিনে?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১০


বিশ্বজুড়ে থরথর কম্পন শুরু হয়ে গেছে। মার্কিন মুল্লুক থেকে মহাখালী, সবাই আজ বাকরুদ্ধ। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিস্ফোরণ ঘটেছে। বিশ্বস্ত সূত্রে, অর্থাৎ ভারতীয় কয়েকটি বেনামী ফেসবুক পেজ এবং... ...বাকিটুকু পড়ুন

আমার সোভিয়েত শৈশব

লিখেছেন চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১





বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?

রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।

তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।

আমার সেই... ...বাকিটুকু পড়ুন

×