দুঃখিত, ছবিটার বিরুদ্ধাচারণ করতেই এই লেখা। তাই ছবির পক্ষে-বিপক্ষে মতামত দিতে পারেন। ব্যক্তিকে নিয়ে নয়। এখনো এডিট করা ছবির বিশ্বাসী লোকের অভাব নেই। রামুর ঘটনায় একটি এডিট করা ছবিই কিন্তু ধ্বংসযজ্ঞ বয়ে এনেছিল।
হিরো আলম, নামটার সাথে প্রায় সবাই পরিচিত। ছেলেটা অভিনয় পারে না। তালগোল কিছুই বোঝেনা। তাকে নিয়ে পোলাপানের বানানো ভিডিওগুলোতে, তাকে অপমান করল নাকি প্রশংসা করল সেটাও জানে না।

বারবার অপমানজনক প্রশ্ন করা হলেও হেসে হেসে উত্তর দিয়ে যায়। তারপরও তাকে নিয়ে এত্ত এত্ত ট্রল করা হচ্ছে কেন! তবে ট্রলেরও এক সীমা থাকা উচিৎ নয় কী!
হিরো আলম ভিডিও ক্লিপস বানিয়ে তার নিজস্ব ডিস চ্যানেলে ছেড়ে দিত। এরপর ভিডিওগুলো ইউটিউব, ফেজবুকে ছেড়ে দিত। আর এজন্যই বুঝি সে আমাদের শত্রু হয়ে গেল? নাকি কাইল্যা, দাঁতলা পোলাপানের অনলাইনে এমন কাজ করার কোনই অধিকার নাই?
কোন এক ভদ্র এডিটরের ফটোটা কোন মানসিকতার পরিচয় দেয় তা বুঝে আসছে না। গুজবে বিশ্বাসী লোকের সংখ্যা দেশ-বিদেশে কম নেই। তাই এসব থেকে বিরত থাকা উচিৎ নয় কি?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

