somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্ষতিগ্রস্ত অব্যাহত

২০ শে মার্চ, ২০২৪ দুপুর ১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্ষতিগ্রস্ত অব্যাহত
সাইফুল ইসলাম সাঈফ

বাবা বেবিট্যাক্সি গ্যারেজ এর মালিক ও মিস্ত্রি ছিলেন। নিজেই পুরাতন বেবিট্যাক্সি বিকল কিনে মেরামত করতেন। পুরাতন সারানো গাড়ি ভাড়া দিতেন। মেরামত করা বেবিট্যাক্সি ছিলো তার ছয়টি। এক ছেলে কোলে আর এক মেয়ে হাটতে পারে, স্ত্রীসহ বসবাস করতেন ঢাকার কোনো এক সরকারি কোয়ার্টার-এ। কারণ তিনি তার ব্যবসার পাশাপাশি রেলওয়ে গেটম্যান ছিলেন। বাবা’র নাম ইউনুছ মিয়া, মা’র নাম ফিরোজা বেগম। তিন বোন আর তিন ভাই-এর মধ্যে বাবা ছিলেন বড়। ইউনুছ মিয়া’র আয়ে পরিবারের সবাই চলতেন। বলল আমির হোসেন।

১৯৭১ সালের ২৫ মার্চ তৎকালীন পশ্চিম পাকিস্তান সরকার গভীর রাতে পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) নিরীহ জনগণের উপর হামলা চালায়। ঢাকার বিভিন্ন স্থানে গোলাবর্ষণ করা হয়। অনেক স্থানে পরিকল্পিতভাবে হত্যাকান্ড চালানো হয়। ইউনুছ মিয়ার গ্যারেজ ঢাকার প্রাণকেন্দ্র হওয়ার কারণে পাকিস্তানির সেনার আক্রমণে সম্পূর্ণভাবে ধ্বংসপ্রাপ্ত হয়। সারাদিন গাড়ি চালিয়ে, গ্যারেজে বেবিট্যাক্সির ভিতরে ঘুমিয়ে ছিলো তার গাড়ি চালকরা। যারা গাড়ির মধ্যে ছিলো তারা সবাই দগ্ধ হয়ে মারা যায়। এই অবস্থা দেখে ইউনুছ মিয়া স্তব্ধ, নির্বাক হয়ে যায়। সব হারিয়ে শোকে কাতর হয়ে ইউনুছ মিয়া গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়।

ঢাকা থেকে গ্রামের বাড়ি যাওয়া সহজ ছিল না। গাড়ি-ঘোড়া সব বন্ধ! তাহলে যাবে কিভাবে? সিদ্ধান্ত নিলো পায়ে হেটেই বাড়ি যাবে। রওনা দিলো বাড়ির দিকে হেটে হেটে কোনাকুনি পথ ধরে চলতে লাগলো। খুব বিপদ, তবুও চলছে পথ…! অনেক দিন বা কয়েকদিন হেটে একদিন বাড়ি পৌঁছোতে পারল। বাড়িতে উদ্বিগ্ন, অপেক্ষমান স্ত্রী তাকে পেয়ে খুবই খুশি! দুখের বিষয় ইউনুছ মিয়া যুদ্ধে অংশগ্রহণ করেনি। যাইহোক, যুদ্ধ শেষ হলো দীর্ঘ নয় মাস পর আবার নতুন করে পথ চলা শুরু হলো।

সেক্টর-০৫, উত্তরা, ঢাকা।
২০.০৩.২৪






সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০২৪ দুপুর ২:৩৪
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

যতবার শেষ, ততবার শুরু

লিখেছেন রাজসোহান, ০৬ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১১



তেরো বছর বয়সে রবীন্দ্রনাথের মা মারা যান। জীবনস্মৃতিতে তিনি সেই রাতের কথা লিখেছেন। "যে রাত্রীতে তাঁহার মৃত্যু হয় আমরা তখন ঘুমাইতে ছিলাম। তখন কত রাত্রি জানি না, একজন পুরাতন... ...বাকিটুকু পড়ুন

জুলাই যোদ্ধা!

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪৭


এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া... ...বাকিটুকু পড়ুন

তুমি যা জানো, আমি তা জানি না

লিখেছেন রাজীব নুর, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



তোসার সাথে কথা চালাচালি হয় না মেলাদিন;
বসন্তদিনে অস্ত গেলেই বেশ জমিয়ে,
আড্ডা হতো চিলেকোঠার বারান্দায়।
তোমার মতো স্মৃতিশক্তি প্রখর না হলেও
ভালোই হতো স্মৃতিচারণ।
কতো যে স্মৃতিসমষ্টি- দগদগে-... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

×