somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Give Five Lacs Taka, Get the Job or Get Out

১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভাল মন্দ দুই ভাই (তাদের নাম এমনটি রাখলে আমার কি করার আছে?), তবে আধিকাংশ ক্ষেত্রে মানুষের নামের সঙ্গে কাজের মিল থাকে না, যেমন কোটিপতির নাম গরীবুল্লাহ, কানা মেয়ের নাম পদ্মলোচন বা চোরের নাম ইজ্জত আলী, কিন্তু এদের ক্ষেত্রে নামের সঙ্গে কাজের হুবহু মিল আছে। ভাল অনেক কষ্ট ও ত্যাগের বিনিময়ে তার ছেলেকে ভাল লেখাপড়া শেখানোর যেমনটি চেষ্টা করেছে, তেমনি একজন ভালো মানুষ হতেও অনুপ্রেরণা যুগিয়েছে। অন্যদিকে মন্দ তার ছেলেকে দায়-সারা গোছের লেখাপড়া করিয়েছে, কারণ তার লক্ষ্য টাকা, আর তার জন্য সে কোন অপকর্ম করতেও কুন্ঠিত হয়না। সর্বক্ষনই অসৎ সঙ্গে তার চলাফেরা। ভাল তাকে অনেক বার বুঝিয়ে সু-পথে আনার চেষ্টা করলেও তা কোন কাজে আসেনি। মন্দের ছেলে ভালর ছেলের থেকে বছর চারেকের বড় হওয়া স্বত্বেও একই সাথে স্নাতকোত্তর পাস করেছে। একজনের ব্রিলিয়ান্ট রেজাল্ট, চোখে বড় হওয়ার স্বপ্ন আর একজন পাশ ফেলের সমন্বয়ে কোনরকমে সার্টিফিকেট জোগাড় করেছে। সার্টিফিকেটের পিছনেও কোন কালো অধ্যায় আছে কিনা তাও সঠিক করে বলা কঠিন, কারন তার বাবা হল ‘মন্দ’। তারা একসময় দুজনেই একটি সরকারী চাকুরীতে দরখাস্ত করলো। কিন্তু এজন-সেজনের কাছে খোঁজ নিয়ে জানা গেল এই চাকুরীতে একমাত্র রিকোয়্যারমেন্ট হল পাঁচ লক্ষ টাকা। সার্টিফিকেট, রেজাল্ট, মেধা, পরীক্ষা এগুলো কোন বিষয় নয়। একটাই কথা-

“Give Five Lacs Taka, Get the Job or Get Out."

মন্দের টাকা আছে, আর আছে মন্দ সঙ্গ। সে মন্দ সঙ্গের একজন নেতাকে (বঙ্গীয় রাজনীতিবিদ!) ধরে টাকা দিয়ে তার ছেলের চাকুরীর ব্যাবস্থা করলো। ভাল তো সর্বস্ব ক্ষুইয়ে তার ছেলেকে মানুষ করেছে, মন্দ সঙ্গের ধার ধারিনি কখনো, তার ছেলের কপালে চাকুরী জুটলো না। ভালোর ছেলে আরো অনেক বার চাকুরীর চেষ্টা করেছে, কিন্তু লাভ হয় নাই। মন্দ এখন ভালোর সামনে দিয়ে যাওয়ার সময় তার দিকে ফিরে মুচকি মুচকি তিরস্কারের হাসি হাসে। বিজয়ীর বেশে বীরদর্পে মাথা উচু করে ঘুরে বেড়ায়। সর্বস্ব হারানো ভাল এখন সর্বশান্ত। এমনকি ছেলের সামনেও সে মাথা নিচু করে থাকে। সত্য দিয়ে ঘেরা সকল স্বপ্ন তার ভেঙ্গে গেছে। সে আজ সকলের কাছে একজন পরাজিত মানুষ।

ভালর ছেলে ও আমার প্রশ্ন, হে দেশ পরিচালনার কাণ্ডারিগণ, ভালকে চোখের জলে ভাসিয়ে, তার মাথা সবার সামনে নিচু করে দিয়ে আপনারা আমাদেরকে প্রতিশ্রুতি দেন, আপনারা এদেশের মাথা বিশ্বের বুকে সমুন্নত করবেন, এটিও কি আমাদের বিশ্বাস করে হাতে তালি বাজাতে হবে?
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ২:১০
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×