somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাঙ-‘গালি’

৩০ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চিরায়তকাল ধরেই গালি আমাদের ভাষার একটি বড় অংশকে দখল করে আছে। শুধুমাত্র গালি খাওয়ার ভয়ে বাংলা ভাষাকে গালিমুক্ত করার জন্য কেউ এগিয়ে আসেননি। যেহেতু গালি নিয়ে কথা বলছি, তাই একজনকে নিয়ে দু-একটি কথা না বললে গালি কাব্য অসম্পূর্ন থেকে যাবে। আমাদের খুব কাছের একটি গ্রামে একজন লোক আছেন, যিনি অত্যন্ত বদরাগী এবং সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তিনি সাধারণত গালিমুক্ত কোন বাক্য বলতে পারেন না। তাদের বাড়ীতে একবার ডাকাতদল আক্রমণ করে তাকে অস্ত্রের মুখে বেঁধে ফেলে। সারারাত এই অবস্থায় থাকার পর সকাল বেলা দারোগা এসে তাকে রাতের ঘটনা সম্পর্কে বর্ননা করতে বললে তিনি নাকি প্রায় আধা ঘন্টা ধরে ঘটনা বর্ননা করেছিলেন যার একটি শব্দও লিপিবদ্ধ করা যায়নি। নিরুপায় হয়ে দারোগা তার বড় ছেলের জবানবন্ধী নিতে শুরু করেছিলেন।

কিন্তু দিনের পরিবর্তনে গালি এখন আগরতলা ষড়যন্ত্র থেকে শুরু করে স্বর্গীয় পথ প্রদর্শনের কাজেও ব্যবহৃত হচ্ছে। বিশেষ করে এর বহুল ব্যবহার দেখা যাচ্ছে অনলাইনে। কারো উদ্ধৃতির সঙ্গে সামান্য মতপার্থক্য দেখা দিলেই “দে গালি” বলেই ঝাপিয়ে পড়ছেন একদল লোক। আবার অনেক শিক্ষার্থীরা গালিকে তার স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের মান ও মহিমা প্রচারের মাধ্যম হিসাবে ব্যবহার করছেন। এমন অবস্থা যে যত বড় মাপের প্রতিষ্ঠান ঠিক সেই মাপের গালি হওয়া চাই।

আবার কিছু লোককে দেখা যায় তার নিম্নপদস্থদের বা কাজের লোকদের ক এর বাচ্চা, গ এর বাচ্চা এবং তৎ জাতীয় বিশ্রী ভাষায় গালিগালাজ করে বলে, [বৌয়ের ভাই] ছোটলোক, আরো আরো অনেক কিছু। বাহ মনে হচ্ছে, পুরনো লেভেল নামিয়ে “গালিতেই বংশের পরিচয়” এমন লেভেল টাঙাতে হবে।

আরো আশ্বর্য বিষয়, অনলাইনে কিছু লোককে দেখা যায়, যারা নিজেদের ধর্মানুরাগী বলে দাবি করেন। এক্ষেত্রে বলে রাখি ‘শুধুমাত্র’ তারাই তাদেরকে ধর্মানুরাগী বলে দাবি করেন। কারণ, তারা কোথার থেকে যেন কিসব লিঙ্ক, ছবি এনে বিশ্রী গালিগালাজ সম্বলিত সংলাপে সেগুলো পোস্ট করেন। তাদের উদ্দেশ্যে বলি

কোন মুনি, কোন যোগী, কোন পীর, কোন রাসুল?
মানুষকে ঘৃণা করে, গালি দিয়ে করেছিল ধর্মের মহিমা প্রচার?
কোন কোন ধর্মগ্রন্থে গালি লিপিবদ্ধ আছে?
নাকি ধার্মিকের সংযত আচরণ, সত্যনিষ্ঠতাই বিপদগামীদের করেছে মুগ্ধ, করেছে শুদ্ধ,
এনেছে ধর্মের ছায়াতলে?
কিছু কিছু নব্য বকধার্মিকের অসংযত কর্যকলাপের কারণেই, অনেক মানুষের মনে ধর্ম সম্পর্কে বিরূপ ধারনার জন্ম নিচ্ছে।

প্রযোজ্য ক্ষেত্রে বা বন্ধুত্বে গালি দেওয়া যেতেই পারে। তাই বলে গালির ব্যবহার তো সর্বময় হতে পারে না। তাছাড়া “যত বড় মুখ নয় তত বড় গালি” তো মেনে নেওয়া যায় না। গালি দেওয়ায় সময় একটু মাথায় রাখবেন কোন উদ্দেশ্যে কাকে গালি দিচ্ছেন, আর ঐ গালিটিই যদি আপনাকে দেওয়া হয় তাহলে আপনার মস্তিস্কের তাপমাত্রা ডিম সিদ্ধ নাকি ডিম মামলেট করার উপযুক্ত হবে। তাই

মিথ্যা কথায় তালি নয়, গালিতে গালি নয়
সংঘাতে নয়, বন্ধনে বাঁধা থাক পরিচয়।
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১০:০৫
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×